চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের ফিফটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ২৮, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আকাশে মেঘের ঘনঘটা কাটিয়ে যখন বাইশগজ উজ্জ্বল, তখন বাংলাদেশ বোলারদের জন্য শঙ্কার ঘনঘটা হয়ে এলেন শ্রীলঙ্কান দুই ওপেনার। সেটি সরিয়ে দিতে জোড়া তোপ দাগলেন তাসকিন আহমেদ। সঙ্গে পূর্ণ হয়ে গেল তার ওয়ানডে উইকেটের ফিফটি।

৩৯তম ওয়ানডেতে নেমে ৫০ উইকেট অর্জনের পথে পেসার তাসকিন দলকেও ফিরিয়েছেন কক্ষপথে। ধানুস্কা গুনাথিলাকা (৩৯) ও কুশল পেরেরা মিলে ১১.২ ওভারে তুলে ফেলেছিলেন ৮২ রান। তখন ত্রাতা হয়ে হাজির হন।

তাসকিনের অফস্টাম্পের বল টেনে বোল্ড গুনাথিলাকা। আর তার হঠাত লাফিয়ে তোলা বলে মুশফিকের গ্লাভসবন্দী পাথুম নিশাঙ্কা, রানের খাতা খোলার আগেই।

অধিনায়ক পেরেরাকে এখনও থামানো যায়নি। ফিফটির পেরিয়ে ছুটছেন, সঙ্গী কুশল মেন্ডিস। লঙ্কানরা ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে একশর কাছে পৌঁছে গেছে।

শুক্রবার দুপুরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে আগে বোলিংয়ে ডাকে শ্রীলঙ্কা। তামিম ইকবালের দলের কাছে প্রথম দুম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে সফরকারীদের।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। চোটে পড়া পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। ওপেনিংয়ে নাঈম শেখকে জায়গা দিতে নেই ফর্ম হারিয়ে বসা লিটন দাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমতাসকিননাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে দেশে বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT