বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।
এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানায় হওয়া আরেকটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।
পৃথকভাবে করা দুজনের মামলা বাতিলের আবেদনে রুল শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট মো. জাকির হোসেন।
গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১টি মামলার কার্যক্রম বাতিল করেন হাইকোর্ট।







