চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারায় তারায় দীপশিখার গ্র্যান্ড ফিনালের প্রথমপর্ব অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ন ২০, মে ২০১৫
বিনোদন
A A

চিত্র, গীত, সুর ও ছন্দে বিকশিত হোক শৈশব’ এ স্লোগানে রিয়ালিটি শো ‘তারায় তারায় দীপশিখা’র গ্র্যান্ড ফিনালের প্রথমপর্ব অনুষ্ঠিত হলো বুধবার। ব্র্যাক শিক্ষা কর্মসূচির শিশুদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক এ আয়োজনের জমকালো গ্র্যান্ড ফিনালের প্রথম অংশ অনুষ্ঠিত হয়। এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২৭ মে। ওইদিনই চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

ধাপে ধাপে টিকে থাকা সর্বশেষ ৪৮ জন দীপশিখা আলো জ্বালে এদিনের গ্র্যান্ড ফিনালের জমজমাট আয়োজনে। ব্র্যাক স্কুলিং কার্যক্রমের ৩৭ হাজার ৫শ’ স্কুলের ১২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছিল তারায় তারায় দীপশিখার এই আয়োজন। সুবিধাবঞ্চিত শিশুদের প্রেরণা জোগাতে গ্র্যান্ড ফিনালেতে ছিল বিশিষ্টজনদের উপস্থিতি।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, সাংস্কৃতিক চর্চাকে তারা শিক্ষার একটি অংশ হিসেবে দাঁড় করিয়েছে কারণ সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়েই তাদের কাজ। এ পর্যন্ত ব্র্যাক প্রায় ৭০ লাখ শিশুকে শিক্ষিত করতে পেরেছে। যারা প্রতিযোগিতা করে আজকের এই ফাইনালে উত্তীর্ণ হয়েছে তাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, শুধু টেলিভিশনের কাঁচের পর্দার সামনে সীমাবদ্ধ না থেকে সমাজের সবস্তরের মানুষের জন্যে কাজ করাই তাদের লক্ষ্য।

‘ব্র্যাক যেমন সারা বিশ্বে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তেমনি চ্যানেল আইও সকলের জন্য কাজ করে যেতে চায়।’

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি তার মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়েই এ দীপশিখা কার্যক্রম। এটি নিঃসন্দেহে একটি বড় উদ্যোগ।

Reneta

গান, আবৃত্তি, নাচ ও চিত্রাঙ্কন এই চার বিষয়ে গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৮ জনের মধ্য থেকে ৮ জন বিচারক তুলে আনবেন বিজয়ীদের।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রেহানা সামদানী। উপস্থাপনায় ছিলেন মৌসুমী বড়ুয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্র্যান্ড ফিনালেতারায় তারায় দীপশিখা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঠিন’ ম্যাচ জিতে এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবছেন ফ্লিক

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাব, বন্যা সংকটে শ্রীলঙ্কায় ত্রিমুখী আঘাত

এপ্রিল ১২, ২০২৬

মেসির গোল নেই, ঘরে পয়েন্ট হারাল মিয়ামি

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT