বিনোদন

তারার মেলায় যাত্রা শুরু করলো ‘সুজানাস ক্লোজেট’

তারার মেলায় যাত্রা শুরু করলো ‘সুজানাস ক্লোজেট’

মডেল, অভিনেত্রী সুজানা জাফর ‘সুজানাস ক্লোজেট’ নামে একটি ফ্যাশন হাউজ খুলেছেন। শুক্রবার বিকেলে বনানীর ১১ নম্বর সড়কে এই ফ্যাশন হাউজটির উদ্বোধন করা হয়। সেই উপলক্ষে বসে তারার মেলা।

আনুষ্ঠানিকভাবে ফ্যাশন হাউজটি উদ্বোধন করতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, উপস্থাপিকা শারমিন লাকী, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, আঁখি আলমগীর, নৃত্যশিল্পী হৃদি শেখ প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শুভ সূচনা হয় ‘সুজানাস ক্লোজেট’-এর। একইসাথে সকলেই সুজানাস ক্লোসেটের জন্য শুভকামনা জানান।

এসময় সুজানা বলেন, আজ শুধুমাত্র উদ্বোধনের আনুষ্ঠানিকতা হলো। শনিবার মিলাদের আয়োজন রয়েছে। তিনি বলেন, প্রথমদিনে যে টাকা বিক্রি হবে তার লভ্যাংশ যাবে চ্যারিটি ফান্ডে।

সুজানা বলেন, আমি সব সময় চেয়েছি আমার নিজস্ব ফ্যাশন ভাবনা আমার ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে। আমার দীর্ঘ দিনের সেই স্বপ্ন পূরণ হয়েছে।

ঈদের মতো বড় উৎসবকে সামনে রেখে ‘সুজানাস ক্লোজেট’ চালু করতে যাচ্ছি। সময়ের সঙ্গে নারীদের রুচিকে প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে আমার ফ্যাশন হাউজ।

রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে, ই ব্লকের ৬৭/ডি হাউজে সুজানাস ক্লোজেট’ অবস্থিত।

ছবি: নাহিয়ান ইমন

বিষয়:ফ্যাশন হাউজ সুজানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…