চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকা ঝলমলে কান চলচ্চিত্র উৎসব শুরু

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:৫৭ অপরাহ্ণ ১৩, মে ২০১৫
বিনোদন
A A

বিশ্ব কাঁপানো তারকাদের আগমনের মাধ্যমে শুরু হল ৬৮ তম কান চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার একে একে সেখানে আসতে থাকে হলিউডসহ নানা দেশের দ্যুতিময় তারকারা। এ পর্যন্ত রেড কার্পেটে যাদের পায়ের ধুলি পড়লো তারা হলেন, হলিউড অভিনেত্রী নাওমি ওয়াটস, এ সময়কার দ্যুতিমান অভিনেত্রী সোয়ান কুইন নাটালি পোর্টম্যান, জুলিয়ান মুর, টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ চলচ্চিত্রের ব্ল্যাক সুন্দরী লুপিটা নাইয়োঙ্গসহ আরো অনেকে।

এবারের উৎসব চলবে এ মাসের ২৪ তারিখ পর্যন্ত। ইমান্যুয়েল বারকটের ‘স্ট্যান্ডিং টল’ নামের একটি ফ্রেঞ্চ ড্রামা দিয়ে শুরু হতে যাচ্ছে উৎসবটি । শেষ হবে লুক জ্যাককুয়েটের ‘আইস এন্ড দ্যা স্কাই’ প্রদর্শনী দিয়ে। এবারের আসরের উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রেঞ্চ অভিনেতা ল্যামবার্ট উইলসন।

ফ্রান্সের কান শহরে আয়োজিত আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে এবার প্রতিযোগীতায় অংশ নিয়েছে সর্বমোট ১৯টি চলচ্চিত্র।

Banglabid

সেখানে প্রদর্শিত হবে বাংলা ভাষার প্রামাণ্যচিত্র ‘মরিয়ম’। বাংলাদেশের গ্রামের একটি মেয়ের করুণ কাহিনী নিয়ে এটি নির্মিত হয়েছে।

কানে এই প্রথম দুইজন এক সঙ্গে প্রধান বিচারক মনোনীত করা হয়েছে। এরা হলেন অস্কারজয়ী চলচ্চিত্র ‘নো কান্ট্রি ফর দ্যা ওল্ড ম্যান’ পরিচালক জোয়ের ডেবিড কোয়েন এবং ইথেন জিসি কোয়েন।

কান উৎসবের এই ঢেউ শুধু হলিউডেই লাগেনি। লেগেছে এই উপমহাদেশের বলিউডেও। প্রতিবারই বলিউডের নায়িকারা কানের লাল গালিচায় হেটে পুরো উৎসবকে মাতিয়ে রাখেন। গুঞ্জন শোনা যাচ্ছে এবার সেখানে অংশ নিতে যাচ্ছে এসময়ের অন্যতম বলিসুন্দরী ক্যাটরিনা কাইফ। ইতিমধ্যেই তিনি ফ্রান্সে পৌছে গেছেন।

Reneta

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ছাড়া যেনো কান উৎসবটা জমেই না। তিনি না গেলে লাল গালিচায় তাকে দেখার ইচ্ছাটা এশিয়ানদের মাটিই হয়ে যাবে। সেখানে তিনি যোগ দিচ্ছেন বলে ভারতীয় কিছু গণমাধ্যমে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে এবার নাকি তার সঙ্গে অমিতাভ বচ্চনও যোগ দিচ্ছেন। এছাড়াও যাচ্ছেন সোনম কাপুর ও মল্লিকা শেরাওয়াত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্স

পরবর্তী

সালাহ উদ্দিনকে আনতে ইন্টারপোলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু

পরবর্তী

সালাহ উদ্দিনকে আনতে ইন্টারপোলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু

আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১১

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT