চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-তাইজুলকে ফিরিয়ে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পোর্ট এলিজাবেথ টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। দুই পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে মুমিনুল হকের দল। ফিরেছেন তামিম ইকবাল ও তাইজুল ইসলাম।

ডারবান টেস্টে ২২০ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিকরা।

সেন্ট জর্জেস পার্কে ওপেনার সাদমান ইসলাম একাদশে নেই, ওয়ানডে অধিনায়ক তামিম খেলছেন, প্রথম টেস্টে পেটের পীড়ায় নামতে পারেননি অভিজ্ঞ ওপেনার।

পেসার তাসকিন আহমেদ চোটে ছিটকে গেছেন। তার জায়গায় একজন বাড়তি স্পিনার খেলাচ্ছে টাইগাররা, সুযোগ পেয়েছেন বাঁহাতি তাইজুল ইসলাম।

প্রথম টেস্টে তামিমের পরিবর্তে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সাদমান ইসলাম। দুই ইনিংসে তার ব্যাটে এসেছে ৯ ও ০ রান।

প্রথম ম্যাচে কাঁধের চোটে পড়ে এরমধ্যেই দেশে ফিরে এসেছেন তাসকিন। গত ম্যাচে একজন স্পিনার অভাব বোধ করেছে বাংলাদেশ, আক্রমণে ধার বাড়াতে তাই অভিজ্ঞ তাইজুলকে আনা।

Reneta

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাশ, ইয়াসির আলি রাব্বী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

সাউথ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, সারেল এরউই, সিমোন হার্মের, কেশভ মহারাজ, উইয়ান মুল্ডার, ডুয়ান্নে অলিভিয়ের, কেগান পিটারসেন, রায়ান রিকেল্টন, কাইল ভেররেইন্নে, লিজার্ড উইলিয়ামস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলতামিমতাসকিনমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT