চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম চান, তরুণরা ফেরার সুযোগ না দিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজেকে দূরে রেখেছেন তামিম ইকবাল। আরও ৬ মাস এ সংস্করণে ফিরবেন না, নিজ মুখেই জানিয়ে দিলেন দেশসেরা ওপেনার। ভবিষ্যতে কুড়ি ওভারের ক্রিকেটে তাকে প্রয়োজন হোক, সেটিও চান না। তামিমের আশা, তরুণ ওপেনাররা দারুণ খেলে তার ফেরার রাস্তা বন্ধ করে দিক।

বৃহস্পতিবার জহুর আহমেদে বিপিএলের মিনিস্টার ঢাকার অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম। টি-টুয়েন্টি থেকে অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তিনি জানালেন ভিন্ন ভাবনার কথা।

‘আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টুয়েন্টি নিয়ে ভাববো না। আশা করি এই ছয় মাসে তরুণরা এত ভালো খেলবে, আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট যদি মনে করে আমাকে দরকার, আমিও যদি তৈরি থাকি, তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস ভাবছি না।’

গত টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেননি তামিম। বিরতির পর ফিরে তরুণদের সুযোগের রাস্তা বন্ধ করতে চাননি টাইগার ওপেনার। যদিও সে সুযোগ হেলায় নষ্ট করেছেন নাঈম শেখ, সৌম্য সরকাররা। এবছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি টি-টুয়েন্টি বিশ্বকাপ। তামিম নিজের পথ খোলা রেখেই চাইলেন তরুণদের আরও পরখের সুযোগ।

‘শেষ সিরিজেও তরুণদের সুযোগ দিয়েছি। ওদেরও যথেষ্ট সুযোগ দেয়া দরকার। এক-দুই সিরিজে আস্থা হারালে সেটা ভুল। ছয় মাসে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত আমার আর দরকার হবে না। তারপরও বললাম বিশ্বকাপের আগে বোর্ড বা আমি মনে করলে ফিরব। তবে এই মুহূর্তে এটা নিয়ে ভাবছি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিটিম টাইগার্সটেস্টতামিমনাঈমবঙ্গবন্ধু বিপিএল-২০২২বাংলাদেশ ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT