চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের মাঠে থাকাটাই ইমরুলের ভরসা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১১:৪১ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ঊরুর চোটে সাউথ আফ্রিকা সফর থেকে আগেভাগেই দেশে ফিরেছিলেন তামিম ইকবাল। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম তিন ম্যাচে বাইরে ছিলেন টাইগার ওপেনার। পুরো ফিট হয়ে মঙ্গলবার মাঠে নামলেও দেখা গেল না চিরচেনা তামিমকে! ১০ বল খেলে ফিরলেন ৪ রানে। ছন্দ না পেয়ে একরকম বিরক্ত হয়েই যেন আকাশে তুলে দিলেন বল। তামিম রান না পেলেও অবশ্য অনায়াস জয়ই পেয়েছে দল।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ৪৫ রানের অবদান রাখা আরেক ওপেনার ইমরুল কায়েস ম্যাচসেরার পুরস্কার নিয়ে এলেন সংবাদ সম্মেলনে। সেসময় জাতীয় দলের দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী সম্পর্কেও বললেন, ‘তামিম টিমে থাকা মানে কুমিল্লার জন্য ইতিবাচক দিক। ও রান করে নাই, তবুও মাঠে থাকলে সবাই ওর ওপর ভরসা রাখে। আজ রান করে নাই, সামনে আরও ম্যাচ আছে।’

হ্যামস্ট্রিংয়ে টান লাগায় খুড়িয়ে খুড়িয়ে ব্যাটিং করছিলেন ইমরুল। চোটের কী অবস্থা? ইমরুল খানিকটা মনমরা হয়েই জানালেন, ‘বুধবার স্ক্যান করাব। তার আগে বলতে পারছি না। আগামী তিন দিন বিরতি আছে। যদি বিশ্রাম নিতে পারি পরের ম্যাচের আগে আশা করি ঠিক হয়ে যাবে।’

গত বছর কুমিল্লার শুরু হয়েছিল খুবই বাজেভাবে। টানা পাঁচ হারের পর জয়ের মুখ দেখেছিল দলটি। এবারের শুরুটাও হার দিয়ে। তবে টানা তিন ম্যাচ জিতে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে ভিক্টোরিয়ান্সরা।

দলের বদলে যাওয়ার রহস্যও জানালেন ইমরুল, ‘গতবার অনেকগুলো সমস্যা ছিল। সমন্বয়ের সমস্যা ছিল। কাকে খেলাবে, কাকে খেলাবে না, সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছিল। ঠিক জায়গায় ঠিক খেলোয়াড় খেলাতে পারিনি। এবছর সে সমস্যাটা নাই। আমাদের বোলিং লাইনআপ শক্তিশালী, ব্যাটিংও ভাল করছে। এবছর ভাবনাটা ভিন্ন। এ কারণে হয়ত ফলটা ভাল হচ্ছে।’

দল জিতেছে, ব্যাটে রান এসেছে, ম্যাচসেরার খেতাবও মিলেছে, চনমনে ইমরুলের সংবাদ সম্মেলনের শেষটাও হল তাই খোশমেজাজেই। মজাও করলেন। হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের প্রসঙ্গ উঠতেই লম্বা হাসিতে এড়িয়ে যেতে চাইলেন তিনি। কিন্তু গণমাধ্যমকর্মীরা নাছোড়বান্দা! শেষে মজা করেই বললেন, ‘আমি তো কোচকে একটা জিনিস (থাই প্যাড) আনার অর্ডার দিয়েছিলাম। আমি এ কারণে হতাশ, আমার জিনিসটা আসবে কি না। উনি যদি না আসেন আমার জিনিসটা মিস হয়ে যাবে!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুলতামিমবিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালিতে আবার নৌ চলাচল নিশ্চিতে খসড়া প্রস্তাব, সমর্থন ১১২ দেশের

মে ১৪, ২০২৬

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ ব্যক্তিত্বকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র সম্মাননা

মে ১৪, ২০২৬
ফাইল ছবি

লেবাননে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার

মে ১৪, ২০২৬

ঈদযাত্রায় দ্বিতীয় দিনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

মে ১৪, ২০২৬

ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT