চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাবলিগ জামাতে অনন্ত জলিল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৭
বিনোদন
A A
ওমরাহ পালনের সময় অনন্ত জলিল

ওমরাহ পালনের সময় অনন্ত জলিল

‘বন্ধুগণ,আমি আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আসছি ধানমন্ডির রবীন্দ্রসরোবরে, আপনাদের/তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং ব্যাপারে আলোচনা করতে। সবার উপস্থিতি একান্তভাবে কাম্য। এখানে আমার সাথে আরও কিছু ইম্পর্টেন্ট পারসন থাকবে। সো দেখা হবে সবার সাথে। ইনশাআল্লাহ।’

গতকাল ২৯ জুলাই শনিবার সকাল ১০টা ৪৪ মিনিটে ফেসবুকে এক ভিডিও–বার্তায় আলোচিত চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল তার ভক্তদের এই আহ্বান জানান। এরপর সবার মনেই নানা প্রশ্ন তৈরি হয়, এখানে তিনি কী করবেন? কেন তিনি এভাবে ঘোষণা দিয়েছেন?

হ্যাঁ, গতকাল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনন্ত জলিলকে যারা দেখেছেন, তারা খুবই অবাক হয়েছেন। একেবারে অন্য মানুষ। অন্য সাজ–পোশাক। আর তার সঙ্গে যারা আছেন, অনন্ত জলিল যেসব কাজের সঙ্গে সংশ্লিষ্ট, তারা মোটেও সেসব কাজের সাথে জড়িত কেউ নন। অনন্ত জলিলের মাথায় কালো পাগড়ি, গায়ে সাদা লম্বা আলখেল্লা, মুখে দাড়ি, আর তিনি বলছেন ধর্ম–সংক্রান্ত নানা কথা।

অনন্ত জলিল বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি নিয়ম-কানুনই মানুষের শান্তির জন্য। তাই আসুন আমরা ইসলামের পথে চলি। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি।’

জানা গেল, অনন্ত জলিল তাবলিগ জামাতের সাথে যুক্ত হয়েছেন। তিনি রাজধানীর ধানমন্ডির এক মসজিদে অবস্থান করছেন।

রবীন্দ্রসরোবরে অনন্ত জলিল
রবীন্দ্রসরোবরে অনন্ত জলিল

এরপর রাত ১০টায় তিনি ফেসবুকে তার পেজে লিখেছেন, ‘বন্ধুগণ, আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই খুব অল্প সময়ের মধ্যে সাড়া দিয়েছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি শুধুমাত্র আমার ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে অনুষ্ঠানটির ঘোষণা দিয়েছিলাম, কোনো প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানাইনি। আইনগতভাবে অনুষ্ঠানটির জন্য যে পারমিশন প্রয়োজন হবে, তা ভাবিনি। সংক্ষিপ্ত সময়ের কারণে আইনগত পারমিশনের প্রসিডিউরগুলো করা সম্ভব হয়নি । তাই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়নি। তারপরও আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত জানিয়েছি।বন্ধুগণ, অচিরেই আমি/আমরা একটি সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিব, ইনশাআল্লাহ। আল্লাহতায়ালার কাছে আপনাদের সবার সুন্দর ও সুস্থ জীবন কামনা করি। খোদা হাফেজ।’

Reneta

গত জানুয়ারি মাসে স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করেন অনন্ত জলিল।

রবীন্দ্রসরোবরে অনন্ত জলিলের কথা শোনার জন্য এসেছেন অনেকে
রবীন্দ্রসরোবরে অনন্ত জলিলের কথা শোনার জন্য এসেছেন অনেকে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিল
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT