আন্তর্জাতিক

তানজানিয়ায় ফেরিডুবিতে নিহতের সংখ্যা বেড়ে শতাধিক

তানজানিয়ায় ফেরিডুবিতে নিহতের সংখ্যা বেড়ে শতাধিক

তানজানিয়ায় যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় হ্রদ তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় এ ফেরিডুবির ঘটনা ঘটে। তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর এই লেক ভিক্টোরিয়া অবস্থিত।

গার্ডিয়ান জানিয়েছে, এখন পর্যন্ত ১৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আরো দুই শতাধিক যাত্রী তলিয়ে গেছে।

বৃহস্পতিবার সারারাত উদ্ধার তৎপরতা চালিয়ে ৩৭ জনকে উদ্ধার করা হয়। শুক্রবার আবারো উদ্ধার কাজ শুরু করা হয়। স্থানীয়রাও যোগ দেয় উদ্ধার কাজে।

বিবিসি জানায়, ডুবে যাওয়া ফেরিটির নাম এমভি নেরেরে। বুগোরা থেকে যাত্রা শুরু করে উকারা দ্বীপের কাছে গিয়ে এটি উল্টে যায়।

ফেরি সংশ্লিষ্টদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, ফেরিটির ধারণ ক্ষমতা ছিল ১০০ জন। আর দেশটির কতৃপক্ষ বলছে, ফেরিটিতে ৪শ’র বেশি যাত্রী ছিল। 

বিষয়:তানজানিয়া ফেরি দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…