চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাদের অদল-বদল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

সংগীতশিল্পী ইমরান সাধারণত নিজের মিউজিক ভিডিওতে নিজেই নায়ক সাজেন। সঙ্গে থাকেন জনপ্রিয় মডেল-অভিনেত্রীরা। এটা একক গানের ক্ষেত্রে। দ্বৈত গান হলে সেই অপশন কমে আসে। নায়ক ইমরানের সঙ্গে তখন নায়িকার চরিত্রে সাধারণত পাওয়া যায় তার সহশিল্পীকেই।

কিন্তু এবার সেই নিয়ম ভেঙেছেন ইমরান-পূজা। ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) সামনে রেখে সিএমভি’র ব্যানারে সম্প্রতি প্রস্তুত হলো তাদের বিশেষ গানচিত্র ‘তুমি শুধু আমার’। যেখানে গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন দুজনেই। তবে জুটি বেঁধে নয়! সম্ভবত এবারই প্রথম দুই কণ্ঠশিল্পী এক গানচিত্রে থেকেও জোট বেঁধেছেন অন্য কারও সঙ্গে!

ইমরান জানান, গল্পনির্ভর বিশেষ এই রোমান্টিক গানে তিনি অভিনয় করেছেন মডেল নীলের সঙ্গে। অন্যদিকে কণ্ঠশিল্পী পূজাকে পাওয়া যাবে অভিনেতা তৌসিফ মাহবুবের বিপরীতে! এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

Banglabid

ভিকি বললেন, ইমরান-পূজা দুজনেই নিজেদের কাজের প্রতি সবসময় সিরিয়াস থাকেন। আমি নিজেও একই ধাঁচের মানুষ। আমরা আসলে মানুষকে নতুন নতুন গল্প শোনাতে চাই। সেটা হোক গানে, হোক দৃশ্যে। এবারও তাই হলো। সাধারণত যেমনটা হয়, ঠিক তার উল্টোটা করলাম। জুটি অদল-বদল করে নিলাম! আশা করছি ভালো কিছু হবে।

ইমরান-পূজার গাওয়া এই গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এক্সক্লুসিভ এই ভিডিওটি প্রকাশ পাচ্ছে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

কাজটি প্রসঙ্গে ইমরান বলেন, অনেকদিন পর আমার সঙ্গে পূজার গান প্রকাশ হচ্ছে। গানটির ভিডিওতে চমক আছে। বিশ্বাস, মুগ্ধ হবে সবাই। এদিকে পূজা বলেন, অনেকদিন পর মনের মতো একটি গান করেছি। ভিডিওটি করেছি বেশ মজা করে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানপূজাভালোবাসা দিবসসংগীতশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মদিনে চোটের ধারা বজায় রাখলেন নেইমার

পরবর্তী

টেস্ট মিশনে বাংলাদেশ

পরবর্তী

টেস্ট মিশনে বাংলাদেশ

৫-৭% ছাড়া বাকি ভোট জাল: জাতীয় ঐক্যফ্রন্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT