চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানের আকাশে আবারও চীনের যুদ্ধবিমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তাইওয়ান

তাইওয়ানের আকাশসীমায় আবারও ৫৬টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটি। এটি এখন পর্যন্ত তাইওয়ানে বেইজিংয়ের সবচেয়ে বড় অনুপ্রবেশ।

বর্তমানে চলমান এই উত্তেজনার ‘মূল অপরাধী’ হিসেবে বেইজিংকে দায়ী করেছে তাইওয়ান। কিন্তু তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির জন্য চীন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

চীন তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ মনে করে। তবে তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র ভাবে।

গত ১ বছর ধরে চীনের বিমান বাহিনীর বিরুদ্ধে বারবার এমন অনুপ্রবেশের অভিযোগ তুলেছে তাইওয়ান।

শুক্রবার পর্যন্ত চীন তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রায় ১৫০ বিমান পাঠিয়েছে। আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল একটি দেশের ভূখণ্ড এবং জাতীয় আকাশসীমার বাইরের একটি এলাকা। সেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি বিমান চিহ্নিত, পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা হয়। এটি স্ব-ঘোষিত এবং প্রযুক্তিগতভাবে আন্তর্জাতিক আকাশসীমা।

তাইওয়ান সরকারের দেওয়া ম্যাপে বলা হয়, সর্বশেষ মিশনে ৩৪টি জে-১৬ যোদ্ধা বিমান এবং ১২টি পারমাণবিক বোমারু বিমান অন্তর্ভুক্ত ছিল।

Reneta

তাইওয়ানের শীর্ষ চীনা নীতিনির্ধারক সংস্থা মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল(এমএসি) বেইজিংকে তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতার স্থিতাবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য অভিযুক্ত করেছে।

এমএসির মুখপাত্র চিউ চুই-চেং এক বিবৃতিতে বলেন, আমরা বেইজিং কর্তৃপক্ষের এসব অশান্তিপূর্ণ এবং দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক কাজ অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি।

তিনি আরও যোগ করেন, তাইওয়ান প্রণালীর দুই পাশের মধ্যে উত্তেজনা সৃষ্টির জন্য চীন দায়ী এবং এটি আঞ্চলিক নিরাপত্তা ও শৃঙ্খলাকে আরও হুমকির মুখে ফেলেছে। তাইওয়ান হুমকির কাছে ‘কখনো আপোষ করবে না’।

প্রতিক্রিয়ায় চীন ওয়াশিংটনের উপর উস্কানির অভিযোগ তুলেছে। দেশটির মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের স্বাধীনতার সাথে জড়িত হওয়ার আর কোনো পরিণতি নেই। চীন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে এবং দৃঢ়ভাবে তাইওয়ানের স্বাধীনতার কোন চক্রান্ত ধ্বংস করবে। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ় সংকল্প।

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন করা এবং ‘স্ফীত করা’ বন্ধ করা উচিত আমেরিকার বলেও মন্তব্য তাদের।

তাইওয়ানের করা মন্তব্যে অসন্তুষ্টি প্রকাশ করতে বেইজিং প্রায়ই এ ধরনের মিশন পরিচালনা করে।

১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে চীন এবং তাইওয়ানের আলাদা সরকার রয়েছে। জাতিসংঘ-সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় তাইওয়ানের কর্মকাণ্ড সীমিত করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে চীন।

তবে যুক্তরাষ্ট্র এবং অন্য মিত্রদের সহায়তায় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রভাব প্রতিষ্ঠা করতে তাইওয়ানও পিছিয়ে নেই।

সম্প্রতি দ্বীপ রাষ্ট্রটিকে আবারো নিয়ন্ত্রণে পেতে চীন শক্তি ব্যবহারের প্রচেষ্টা চালাচ্ছে অভিযোগ করছে তাইওয়ান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকাশচীনতাইওয়ানযুদ্ধবিমান
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT