চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তলানির নিউক্যাসলকে হারাতে পারলেন না রোনালদোরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ন ২৮, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

টেবিলের তলানিতে, অবনমন অঞ্চলে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয় তুলতে পারেনি রোনালদো-কাভানির ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে ড্রয়ে পয়েন্ট হারিয়েছে রালফ র‍্যাঙ্গনিকের শিষ্যরা।

সোমবার রাতে সেন্ট জেমস পার্কে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-১ গোলে রুখে দিয়েছে নিউক্যাসল। স্বাগতিকদের গোলটি সেন্ট ম্যাক্সিমিন ও রেড ডেভিলদের গোলটি এডিনসন কাভানির।

ড্র করায় ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বিশ দলের মধ্যে ১৯ নম্বরে রয়েছে নিউক্যাসল।

করোনার ধাক্কা সামলে লিগপর্বে নিজেদের ১৫তম ম্যাচে নেমেছিল ম্যানইউ। আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুদলই। বল পজিশনে ম্যানচেস্টার এগিয়ে থাকলেও লক্ষ্যে বল রেখেছে বেশি নিউক্যাসল।

ঘরের মাঠে সপ্তম মিনিটেই গোল করেন সেন্ট ম্যাক্সিমিন। লংস্টাফের বাড়ানো বল থেকে দুজন মিডফিল্ডারকে এড়িয়ে জালে বল জড়ান ফরাসি তারকা।

সপ্তম মিনিটে গোল হজম করে কোনো সুযোগ তৈরি করতে পারছিল না ম্যানইউ। ২৪ মিনিটে স্বাগতিকরা আরেকটি গোলের সুযোগ তৈরি করে। তব জনজো শেভলির সেই শট ফিরিয়ে দেন ডেভিড ডি গিয়া। ৩৮ মিনিটে ম্যাক্সিমিন আবার জালে বল জড়ান। অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

Reneta

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটের মাথায় সহজ সুযোগ হাতছাড়া করেন ম্যাক্সিমিন। তার দুর্বল শট ভেদ করতে পারেনি ডি গিয়ার দেয়াল।

ম্যাচের ৭১ মিনিটে ভাগ্যছোঁয়া গোলে রেড ডেভিলদের সমতায় ফেরান কাভানি। ৮৮ মিনিটে মিয়াগো আলমিরনের দুর্দান্ত এক শট ফিরিয়ে দেন গিয়া। তাতে হার এড়ানো সম্ভব হয়েছে ট্রাফোর্ড জায়ান্টদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগকাভানিনিউক্যাসলম্যানইউর‍্যাঙ্গনিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT