ফুটবল

তরেস এখন বার্সার

স্প্যানিশ ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে, ফুটবল মাঠে খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেররান তরেস যোগ দিয়েছেন বার্সেলোনায়। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডের সাথে সপ্তাহখানেক আগেই চুক্তি সেরে ফেলেছে কাতালানরা। এমন আলোচনা যখন তুঙ্গে, স্প্যানিশ ফরোয়ার্ডের সাথে চুক্তি সেরে ফেলার নিশ্চিত খবরটিও দিয়ে ফেলল বার্সা।

‘ফেররান তরেসকে নিয়ে ম্যানচেস্টার সিটির সাথে বার্সেলোনার চুক্তি সম্পন্ন হয়েছে। ৩০ জুন ২০২৭ পর্যন্ত পাঁচ বছরের জন্য বার্সার সাথে চুক্তি করেছেন তরেস।’

মাত্র ১৬ মাস প্রিমিয়ার লিগে খেলার পর বার্সার মাধ্যমে আবারও মাতৃভূমিতে ফিরছেন তরেস। ম্যানসিটি থেকে তাকে দলে টানতে আর্থিকভাবে ভঙ্গুর বার্সা ৫৫ মিলিয়ন ইউরো খরচ করল।

২১ বছর বয়সী ফরোয়ার্ড বার্সায় আনুষ্ঠানিকভাবে পা রাখবেন জানুয়ারির দলবদল শুরু হলে। নতুন খেলোয়াড় হিসেবে ন্যু ক্যাম্পে আসবে ৩ জানুয়ারি। সোমবার মেডিকেল টেস্টের জন্য এসেছিলেন তরেস।

গত সেপ্টেম্বর থেকে চোটে পড়ে মাঠের বাইরে আছেন। চোটের আগে স্পেন ও ক্লাবের হয়ে ১১ ম্যাচে ৭ গোল করেছেন তরেস। জাভির চাওয়া পেদ্রি ও আনসু ফাতির সাথে মিলে আক্রমণে শক্তি বাড়াবেন। দুঃসময় কাটিয়ে উঠবে বার্সা।

লা লিগায় ১৮ ম্যাচে ৭ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান বার্সার। চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুম থেকে ছিটকে গেছে তারা। পরের মৌসুমে সুযোগ পেতে জাভির শিষ্যদের থাকতে হবে লিগ টেবিলের সেরা চারের মধ্যে।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ জাভি তরেস বার্সেলোনা লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…