সমাজকথন

তরুণদের জন্য আমলাতন্ত্রের এত প্রেম!

তরুণদের জন্য আমলাতন্ত্রের এত প্রেম!

রাত বারোটার পর থেকে  ভোর ছয়টা পর্যন্ত সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ রাখতে টেলিযোগযোগ বিভাগকে মন্ত্রিপরিষদ বিভাগ যে অনুরোধ জানিয়েছে সেই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন একাত্তর টিভির পরিচালক ও বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা।

তিনি লিখেছেন, ‘আমাদের আমলাতন্ত্র দেশ। দেশের আগামী প্রজন্ম নিয়ে কত চিন্তা করে .. ভাবুন একবার’…………..’

ফেসবুক বন্ধের বিষয়ে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের এই অংশটুকু তুলে ধরেন ইশতিয়াক রেজা-‘গত বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ফেসবুকের বিষয়টি আলোচনায় আসে। সেখানে আলোচনা হয়, রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। নেশার মতোই তারা মাধ্যমটি ব্যবহার করছে। সে কারণে রাতে ফেসবুক বন্ধ রাখার সুপারিশ আসে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দেয়। ওই চিঠিতে রাত বারটা থেকে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়টি উঠে এসেছে।’

রাত বারোটার পর থেকে  ভোর ছয়টা পর্যন্ত সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ গত সপ্তাহে বিটিআরসির কাছে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মতামত জানতে চেয়েছে।

বিষয়:ফেসবুক বন্ধ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…