চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে বন্ধ হচ্ছে ফেসবুকের ভুয়া আইডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ শুরু করেছে ফেসবুক। এরইমধ্যে অনেকের ভুয়া আইডি বন্ধ হয়ে গেছে। ভুয়া অ্যাকাউন্ট থেকে লাইক করা আছে এমন বিভিন্ন পেজে তার প্রভাবও পড়তে শুরু করেছে।

কিন্তু কীভাবে চিহ্নিত করা হচ্ছে ভুয়া আইডি?

ফেসবুক কর্তপক্ষ জানিয়েছে: একই ধরনের পোস্ট বারবার দেওয়া, একই লিংক বার বার শেয়ার করা, পর্ন ওয়েবসাইটের লিংক, ছবি ও ভিডিও শেয়ার ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করে ভুয়া আইডিগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

এরকম ভুয়া আইডিগুলোর উপর বিশেষ নজর রাখা হবে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানিয়েছে।

বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে ভুয়া অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। পূর্বঘোষণা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে ভুল তথ্য, ভুয়া খবর ঠেকানোর অংশ হিসেবে আইডিগুলো বন্ধ করা হচ্ছে। এছাড়া আরো কিছু আইডি চিহ্নিত করা হচ্ছে।

মূলত সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে ভুয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। এর হাত থেকে মুক্তি দিতেই ফেসবুকের নতুন এই পদক্ষেপ।

Reneta

ইতোমধ্যে বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীর ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। অনেকে আসল আইডি থেকে ফেসবুকেই স্ট্যাটাস দিয়ে তা জানাচ্ছেন।

তবে ভুয়া অ্যাকাউন্টের পাশাপাশি বাংলাদেশের অনেক ব্যবহারকারীর আসল আইডিও বন্ধ হয়ে গেছে বলে সামাজিক মাধ্যমটিতে তাদের বন্ধুরা জানিয়েছেন।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফেসবুকে ভুয়া খবর ছড়ানো হয় যার প্রভাব পড়েছিলো নির্বাচনে। এতে সমালোচনার মুখে পড়তে হয় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে।

আগামী মাসে জার্মানি এবং ফ্রান্সে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তাই এবার আগেই সতর্ক হচ্ছে ফেসবুক। ফ্রান্সে প্রায় ৩০ হাজারেরও বেশি ভুয়া অ্যাকাউন্ট এরইমধ্যে বন্ধ হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেসবুক বন্ধভুয়া আইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের সাথে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

মে ৫, ২০২৬

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিলো: জ্বালানি মন্ত্রী

মে ৫, ২০২৬

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল 

মে ৫, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ বিনামূল্যে দেখতে পারবেন শিক্ষার্থীরা

মে ৫, ২০২৬

দলের প্রয়োজনে অবদান রাখতে চান অভিষেকের অপেক্ষায় থাকা অমিত

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT