চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সামাজিক মাধ্যমগুলো নজরদারিতে রাখবে নির্বাচন কমিশন

সৌমিক আহমেদ সৌমিক আহমেদ
১০:২৮ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ, রাজনীতি
A A

নির্বাচনের সময় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ না করা হলেও সাইটগুলো নজরদারিতে রাখবে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া অপপ্রচার ঠেকাতে সরকারের নেওয়া কনটেন্ট ফিল্টারিং ব্যবস্থার পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও প্রযুক্তি সহায়তা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা।

গত এক দশক ধরে বিশ্বজুড়েই নির্বাচনে প্রচারণার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। তবে প্রচারের চেয়ে অপপ্রচার ছড়িয়ে শিরোনাম হচ্ছে সাইটগুলো।

যুক্তরাষ্ট্রের সবশেষ নির্বাচন এর বড় প্রমাণ। সে কারণে মার্কিন মুল্লুক থেকে ইউরোপ পর্যন্ত দেশে দেশে সমালোচিত হওয়ার পাশাপাশি জরিমানার মুখোমুখি হয়েছে ফেসবুক ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলো।

দেশের তথ্য-প্রযুক্তির উন্নয়নে সঙ্গে বেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীও। শুধু ফেসবুকেই এ সংখ্যা প্রায় ৩ কোটি। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে ভুয়া পোস্ট দিয়ে আন্দোলন উসকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। পরে ইন্টারনেট নিরাপদ করতে সেইফটি সল্যুশন প্রকল্প নেয় সরকার।

এখনো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রাজনৈতিক দল, মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীরা। অপপ্রচার চালিয়ে কেউ যাতে ভোটারদের বিভ্রান্ত করতে না পারে সে জন্য করণীয় ঠিক করতে সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন।

সামাজিক মাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলোর মতো অপপ্রচার রোধে সহায়তা করতে ফেসবুককে বাধ্য করতে হবে।

এর পাশাপাশি নির্বাচন কমিশন ও সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও নেতাকর্মীদের সোশ্যাল সাইট ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনগুগল ও ফেসবুকনির্বাচন কমিশনফেসবুকফেসবুক বন্ধভুয়া খবরলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা

পরবর্তী

গণফোরামে যোগ দিচ্ছেন আ.লীগের সাবেক মন্ত্রী এ কে খন্দকার

পরবর্তী

গণফোরামে যোগ দিচ্ছেন আ.লীগের সাবেক মন্ত্রী এ কে খন্দকার

করোনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT