চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তপ্ত কড়াইয়ে ‘ভিএআর’ প্রযুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৩, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি নিয়ে এমনিতেই সমালোচনায় মুখর বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো। সেই বিতর্কে ঘি ঢেলেছে সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচে নেয়া রেফারির একটি সিদ্ধান্তও!

জেরদান শাকিরির শেষ মিনিটের গোলে শুক্রবার রাতে সার্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড। অথচ ভিএআর প্রযুক্তির সাহায্য নিলে ফলটা অন্যরকমও হতে পারত দাবি সার্বিয়ার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে অ্যালেক্সান্ডার মিত্রোভিচকে নিজেদের ডি-বক্সে ট্যাকল করেন দুই সুইস ডিফেন্ডার স্টেফান লিস্টাইনার ও ফেবিয়ান শাকার। সার্বিয়ার দাবি পরিষ্কার ফাউল ছিল সেটি। রিপ্লেও রায় দিচ্ছে সার্বদের পক্ষেই। অর্থাৎ, ফাউল হলে নিশ্চিত পেনাল্টি।

কিন্তু রেফারি ওইসময় সেটি এড়িয়ে গেছেন সযত্নে। এমনকি সাহায্য নেননি প্রযুক্তিরও। রেফারির সাহায্য জন্য যে প্রযুক্তি তা কেনো ব্যবহার করলেন না তিনি, সেটি নিয়েই সার্বিয়ানদের যত ক্ষোভ।

যদি ভিএআরের সাহায্যই নিতে না চান রেফারিরা, তবে কেনো তা রাখা হয়েছে সেটি নিয়ে প্রশ্ন সার্বিয়ার ফুটবল অ্যাসোসিয়নের ভাইস-প্রেসিডেন্ট সাভো মিলোসাবিচের।

‘মানলাম রেফারি ফাউলটা দেখেননি। তাহলে কেনো তিনি ভিএআরের সাহায্য নিলেন না? তাহলে এটা(ভিএআর) রাখারই বা দরকার কি? এইসব লোকগুলো(রেফারি) করছেটা কী? এক ম্যাচে দুইরকম সিদ্ধান্ত নেয়াটা খুব ক্ষতিকর। কারণ এটা বিশ্বকাপ!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT