বিনোদন

তথ্যে গরমিল, ‘গেন্দা ফুল’ তারকা বাদশাকে আবার জেরা করবে পুলিশ

Fashionable man wearing sunglasses and a vibrant shirt, giving a thumbs-up gesture. Channel i News - চ্যানেল আই নিউজ

A man with styled hair and beard, dressed in a colorful shirt, posing against a dark background. Channel i News – চ্যানেল আই নিউজ

‘গেন্দা ফুল’ খ্যাত র‌্যাপার বাদশাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে মুম্বাই পুলিশ। তথ্যে গরমিল পাওয়ায় আবার ডাকা হয়েছে তাকে। ২০ আগস্ট সকাল ১১.৩০ এর মধ্যে তাকে উপস্থিত থাকতে বলেছে পুলিশ।

শোনা যাচ্ছে বাদশাকে ২৩৪টি প্রশ্ন করা হতে পারে। ভুয়া ফলোয়ার কেনা, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ভুয়া লাইক–কমেন্ট–ভিউ, পারফর্মেন্স সম্পর্কে ভুয়া ধারণা তৈরী করা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।

সোশ্যাল  মিডিয়ায় অর্থের বিনিময়ে ভুয়া লাইকার কেনার অভিযোগে এর আগেও পুলিশ তার বয়ান রেকর্ড করেছে। ১০ ঘণ্টার জেরার মুখে ভুয়া ফলোয়ারের কথা স্বীকার করেছেন বাদশা। জানিয়েছেন, নিজের মিউজিক অ্যালবামের প্রচারের জন্য ভুয়া লাইক ও ফলোয়ার বাড়াতে তিনি ৭৫ লাখ রুপি খরচ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও পেইড ফলোয়ার তৈরি নিয়ে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। বলিউডের সংগীত শিল্পী ভূমি ত্রিবেদীর এক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এই তদন্ত শুরু করেছে। ১১ জুলাই ভূমি অভিযোগ করেছেন, কিছু অসাধু মানুষ তার ভুয়া ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করে অর্থের বিনিময়ে তা কিনতে বলছে। অন্য তারকাদেরকেও একই প্রস্তাব দেয়া হয়েছে।

পুলিশ কমপক্ষে ১০০ টি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফার্ম এবং ৫৪টি পোর্টাল নিয়ে তদন্ত করছে, যারা ভুয়া প্রোফাইল, লাইক, ফলোয়ার, কমেন্ট তৈরিতে যুক্ত। এসব ভুয়া ফলোয়ারদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করার কাজও করে তারা।

বিষয়:গেন্দা ফুল বাদশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…