বিনোদন

পারস্পরিক সম্মতিতে বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ!

পারস্পরিক সম্মতিতে বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ!

বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় হিন্দি ও পাঞ্জাবি র‌্যাপার বাদশা এবং পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। চার বছর প্রেমের সম্পর্কে থাকার পর গোপনে বিয়ে করেছিলেন তারা।

৩১ আগস্ট দুজনেই নিজ নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যৌথ বিবৃতি শেয়ার করে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্ত স্পষ্ট করেছেন।

সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতিতে বাদশা ও ঈশা জানান যে এই সিদ্ধান্তটি পারস্পরিক সম্মতিক্রমেই নেওয়া হয়েছে। তারা লেখেন, ‘আমি এবং ঈশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার এবং নিজেদের নিজস্ব পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত পারস্পরিক শ্রদ্ধার সাথে নেওয়া হয়েছে। এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।’

এর বাইরে এই বিষয়ে আর কোন বক্তব্য তারা দেবেন না এবং কোন প্রকার জল্পনা-কল্পনা না করার অনুরোধ জানিয়েছেন।

২০২৬ সালের মার্চ মাসে ঈশার মা পুনম রিখি সোশ্যাল মিডিয়ায় গোপন বিয়ের ছবি পোস্ট করার পর তাদের বিবাহের খবর প্রকাশ্যে আসে। পরবর্তীতে জুন মাসে ঈশা নিজে এই বিয়ের কথা নিশ্চিত করেন।

গত জুলাই মাস থেকেই তাদের সম্পর্কের ফাটল নিয়ে জল্পনা শুরু হয়। ঈশা সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে লিখেছিলেন, নীরবতা মানে মেনে নেওয়া নয়, বরং বেঁচে থাকার লড়াই। স্বামীর প্রভাব ও ক্ষমতার কাছে তিনি এতদিন ভয় পেলেও এবার সাহসের পথ বেছে নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন।

এটি বাদশার দ্বিতীয় বিচ্ছেদ। এর আগে ২০১২ সালে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেন এবং ২০২০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। জেসমিন ও বাদশার একটি কন্যাসন্তান রয়েছে, নাম জেসেমি গ্রেস। প্রথম বিয়ে ভাঙার পর থেকে বাদশার সঙ্গে বারংবার নাম জড়িয়েছে পাক অভিনেত্রী হানিয়া আমিরের। কিন্তু দুজনেই সেই সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়ে এসেছেন। এর মাঝেই ঈশার সঙ্গে বাদশার গোপন বিয়ে চমকে দিয়েছিল সকলকে।

বিষয়:জনপ্রিয় হিন্দি ও পাঞ্জাবি র‌্যাপারপাঞ্জাবি অভিনেত্র্‌ ঈশা রিখিবাদশা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…