শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ক্যাম্পাসের একটি ছবি, যেখানে প্রাচীন স্থাপনা ও সবুজ গাছপালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়েছে।

বিগত বছরগুলোতে ঢাবি ভর্তি পরীক্ষা ২০০ নম্বরে অনুষ্ঠিত হতো এবছর তা ১০০ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি ভর্তি কমিটি।

জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ এবং ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর দেওয়া হবে ২০ নম্বর। এভাবে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ভর্তি কমিটির।

তাছাড়া এবছর এই পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তারা।

 

বিষয়:ঢাবি পরীক্ষা ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…