শিক্ষা

ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাবির বঙ্গবন্ধু হলের প্রবেশদ্বারে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির বঙ্গবন্ধু হলের প্রবেশদ্বারে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা সংক্রান্ত ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মনোয়ার হোসেন মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ কমিটি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যায় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

বরিকুল ইসলাম বাধনকে সভাপতি এবং আল-আমিন রহমানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠিত হওয়ার প্রায় ১১ মাস পর বৃহস্পতিবার তা পূর্ণাঙ্গ করা হলো।

এ কমিটিতে সহ-সভাপতি পদে ৩০ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৯ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, ২৪টি পদে সম্পাদক ও উপ-সম্পাদকসহ ৪৮ জন, সহ-সম্পাদক ১৯ জন এবং ১৪ জন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

কমিটি বড় করা প্রসঙ্গে সভাপতি বরিকুল ইসলাম বাধন বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষেই এতো বড় কমিটি গঠন করা হয়েছে।

সাধারণ সম্পাদক আল-আমিন রহমান বলেন, আমাদের হলের কর্মীর সংখ্যা অনেক বেশি। সবাই ছাত্রলীগকে ভালবাসে। অনেকেই পদ প্রত্যাশা করে, তাই কমিটি বড় করতে হয়েছে।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…