চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে সম্মিলিত ভর্তি পরীক্ষায় ডাকসুর না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাহী কমিটি ঢাবিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দিয়েছে। 

শনিবার সন্ধ্যায় নির্বাহী সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডাকসুর জিএস গোলাম রাব্বানী। সে সময় ভিপি নুরুল হক নুরও সেখানে উপস্থিত ছিলেন। তিনি মন্তব্য করেন, আজকের সভা খুব প্রাণবন্ত হয়েছে।

সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সম্মিলিতভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক, ব্যবসায়, বিজ্ঞানসহ বিভিন্ন শাখার বিষয়গুলোর জন্য আলাদা পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে সংক্ষিপ্ত প্রশ্নের ভিত্তিতে।

সম্মিলিত ভর্তি পরীক্ষা বিষয়ে গোলাম রাব্বানী বলেন, ‘জাতীয় অধ্যাপক, শিক্ষাবিদ ও উপাচার্যসহ আমাদের যে মিটিং হয়েছিল তার সাথে একাত্মতা পোষণ করে ঢাবির ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রাখার স্বার্থে ‘৭৩ এর অধ্যাদেশ বলে নিজস্ব ভর্তি পরীক্ষার জন্য ডাকসুর সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে।’

শিক্ষার্থীদের সব ধরনের ফি এখন থেকে অনলাইনে পেমেন্ট করা যাবে জানিয়ে তিনি বলেন, ‘আগে একাডেমিক সব অর্থের লেনদেন জনতা ব্যাংকের টিএসসি শাখা ছাড়া অন্য কোথাও টাকা জমা দেওয়া যেত না। কিন্তু এখন জনতা ব্যাংকের সবগুলো শাখা থেকে টাকা জমা দেওয়া যায়।’

Reneta

‘‘বিকাশ, রকেট (ডাচ্ বাংলা), নগদ এগুলোর সাথে যুক্ত করে ডাকসুর প্রযুক্তি সম্পাদক, ডাকসু ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইটি বিভাগের পরিচালকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে অগ্রগতি জানাবে।’’

ডাকসু জিএস আরও বলেন, ‘পরিবহন সমস্যা নিয়ে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের জানানো হয়েছে সাধারণ বীমা থেকে পাওয়া একটি বাসসহ আরও তিনটি বাস আমরা পাচ্ছি খুবই স্বল্প সময়ের মধ্যে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস টু কুমিল্লা নতুন রুট চালুর সিদ্ধান্ত হয়েছে।’

আজকের সভায় বর্তমান ডাকসুর ব্যয় করা অর্থের অডিট নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী প্রথম ছয় মাসের অডিট আগামী তিনদিনের মধ্যে জমা দেয়া হবে। এরপর নির্দিষ্ট একটি তারিখ (সাত কিংবা ১০ দিনের) মধ্যে পুরো দশ মাসের ব্যয়ের অডিট হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষককে নিয়ে একটি কমিটি গঠন করে করা হয়েছে। এই কমিটিই অডিটের কাজ শেষ করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
সাইক্লিস্ট বব মন্টগোমারি ও তার নাতি টম ম্যালকম

মারা গেছেন সাইক্লিস্ট বব মন্টগোমারি

আগস্ট ৪, ২০২৬

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT