চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে প্রথম আন্তর্জাতিক স্টুডেন্ট রিসার্চ কনফারেন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২০
শিক্ষা
A A

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দেশের প্রথম গবেষণা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস) এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক স্টুডেন্ট রিসার্চ কনফারেন্স (1st International Student Research Conference-2020) ।

রোববার সকাল ৯টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে প্রথমবারের মতো এই কনফারেন্স শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। দিনব্যাপী কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান এবং প্রধান বক্তার বক্তব্য রাখবেন ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাজকুমার কুঠারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও ঢাবি গবেষণা সংসদের মডারেটর ড. মুহাম্মদ মনজুরুল করিম, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারপার্সন ও ঢাবি গবেষণা সংসদের মডারেটর ড. ফাজরিন হুদা, পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বিশ্বনাথ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. অনিল কুমার বিশ্বাস, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, ইরানের ইসলামিক ইয়াজদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ কাজেম কাহদুয়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া । এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে উপস্থিত থাকবেন গ্লোবাল সেন্টার ফর ইনোভেনশন এন্ড লার্নিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাকিল মালিক এবং ইংল্যান্ডের টিসাইড ইউনিভার্সিটির প্রভাষক মো. নাজমুল ইসলাম প্রমুখ ।

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক এর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া কনফারেন্স পরিচালনায় থাকবেন বর্তমান সভাপতি নাসরিন জেবিন ।

ভারত, ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের প্রায় ১৫০ জন তরুণ গবেষক, শিক্ষক ও স্কলার অংশ নিচ্ছেন এই কনফারেন্সে। দিনব্যপী কনফারেন্সে ৫টি টেকনিক্যাল সেশনে ৫০টিরও অধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ওপেন একসেক বাংলাদেশের প্রতিষ্ঠাতা কনক মনিরুল ইসলাম, মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ সুরুজ। এছাড়াও ধন্যবাদ জ্ঞাপন করবেন ঢাবি গবেষণা সংসদের সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক উদ্দিন।

ভার্চুয়াল কনফারেন্সের আইটি সহযোগিতায় রয়েছে- Wiz Tecbd, রেডিও প্রচার সহযোগী হিসাবে- Dhaka fm এবং কৌশলগত সহযোগী হিসাবে রয়েছে- গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং, যুক্তরাষ্ট্র (Global Center for Innovation and Learning(GCFIL), ওপেন একসেস বাংলাদেশ এবং মুক্ত আসর ।

Reneta

‘রিসার্চ ফর এ বেটার ওয়ার্ল্ড’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালের ৬ ডিসেম্বর । মূলত প্রতিষ্ঠার চার বছর পূর্তিতে দেশে সর্বপ্রথম শিক্ষার্থীদের নিয়ে এমন আন্তর্জাতিক গবেষণা সম্মেলন আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

এই বিষয়ে সংগঠনটি বর্তমান সভাপতি নাসরিন জেবিন বলেন, যেহেতু ৫টি দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৫০ জন শিক্ষক ও গবেষক এই কনফারেন্সে অংশগ্রহণ করবেন সেহেতু প্রস্তুতিটা একটু জোরালোভাবেই নিতে হচ্ছিলো কিন্তু কোভিড-১৯ এর সময়গুলোতে কাজ করা খুব চ্যালেঞ্জিং বিষয়। তবে শত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাদের উদ্যোগে একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি আমাদের মতো তরুণ গবেষকদের জন্য একটি বিশেষ প্রাপ্তি ।

সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক উদ্দিন বলেন-আজ থেকে ৪ বছর আগে প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটির সাথে ছিলাম। আজকে ৪ বছর পর এসে সাবেক অগ্রজ, বর্তমান কমিটির সকল নির্বাহী, রিসার্চ ম্যানেজার, কোঅরডিন্যাটরসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় এই আয়োজন আমরা করতে পারছি। দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়গুলোও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারছে। শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটি পজিটিভ সম্পর্কের সৃষ্টি করছে। এটি নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যেও গৌরবজনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গবেষণাঢাবি গবেষণা সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬

পেনাল্টি না নেয়ার যে কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়াস

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বরগুনায় চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT