চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ঢাকা-৫ আসনে সালাউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মুহাম্মদ রেজাউল করিমকে দলীয় মনোনয়ন দিয়েছে দলটির সংসদীয় কমিটি।

রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শনিবার আগ্রহীদের সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার একদিন পর এই দুই আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি। সাক্ষাৎকার গ্রহণের সময় উপনির্বাচনে দলের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের সামনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা, ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন।

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয় সংসদের শূন্য ৪টি আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন বোর্ডে সাক্ষাতকার নেয়ার সময় কার্যালয়ের বাইরে যুবদল নেতা এস এম জাহাঙ্গীর ও বিএনপি নেতা কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা ১৮ আসনের দুই প্রার্থীর সমর্থকদের উত্তেজনা নিয়ে গুলশান কার্যালয়ের ভেতরেই প্রতিবাদ জানায় কফিলউদ্দিন আহমেদ। এ সময় দোতলায় অন্য আসনের প্রার্থীদের সাক্ষাৎকার চলছিল। তবে এস এম জাহাঙ্গীর নিশ্চুপ ছিলেন। এক পর্যায়ে এস এম জাহাঙ্গীরও কফিলউদ্দিনের এমন হট্টগোলের প্রতিবাদ জানান।

তবে সাক্ষাৎকার শেষে ঢাকা-১৮’র দুই প্রার্থীই একসঙ্গে বের হয়ে আসেন।

Reneta

কফিলউদ্দিন আহমেদের দাবি, তার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, কয়েকজন আহতও হয়েছে। এস এম জাহাঙ্গীর বলেছেন, তদন্তের মাধ্যমে দোষীদের বিচার করা হবে।

করোনা পরিস্থিতিতে অভিজাত কূটনৈতিক এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে উভয় প্রার্থীর পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়। এরমধ্যে একজনের মাথা ফেটে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপনির্বাচনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মসজিদে বিস্ফোরণ: পাঁচ লাখ টাকা করে দেয়ার আদেশ স্থগিত

পরবর্তী

করোনাভাইরাস মোকাবেলায় আশার আলো

পরবর্তী

করোনাভাইরাস মোকাবেলায় আশার আলো

কোম্যানের কৌশলে আরও রক্ষণাত্মক হবে বার্সা

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT