চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস মোকাবেলায় আশার আলো

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০০ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস সংক্রমণ এতদিন উর্ধ্বমুখী থাকলেও দেশে শনাক্তের হার এখন কমতির দিকে। দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৯০তম দিনে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৩৫ শতাংশ, আগের দিন এ সংখ্যা ছিল ১১.৯৬ শতাংশ।

করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ শুরুর পর থেকে গত দু’দিনের শনাক্ত হার সর্বনিম্ন। এটা অবশ্যই আশার খবর। এই হার আরও কমিয়ে আনতে পারলে সংক্রমণ মোকাবেলা ধীরে ধীরে আরও সহজ হবে।

তবে এ কাজ যে খুব সহজ হবে না, সেই শঙ্কাও রয়েছে। প্রতিবেশি দেশ ভারতের দিকে তাকালে সেই শঙ্কা আরও দৃঢ় হয়। করোনার দ্বিতীয় ধাপে বলতে গেলে কাবু হয়ে পড়েছে ভারত। সেখানে শনাক্তের সংখ্যাও অকল্পনীয়ভাবে হু হু করে বাড়ছে। একেকদিনে লাখের কাছাকাছি শনাক্ত হচ্ছ। সুতরাং পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের সংক্রমণ হার কমতির দিকে থাকায় আত্মতৃপ্তির তেমন কোনো সুযোগ নেই।

তবুও শনাক্তের হার কমে আসায় আমরা আশাবাদী হতে চাই। শনাক্ত সংখ্যা প্রকৃতভাবে কমতে থাকুক সেটাই আমাদের কামনা। কিন্তু অন্য কোনো কারণে শনাক্তের সংখ্যা কমছে কিনা সেটাও সংশ্লিষ্টদের লক্ষ্য রাখতে হবে।

করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে সচেতনতা যেভাবে দেখা গেছে, এখন ততোটা লক্ষ্য করা যাচ্ছে না। এটাই চরম সত্য। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে সরকারের একার পক্ষে এটা সম্ভব নয়। এজন্য যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। করোনাভাইরাস মোকাবেলায় সবার সম্মিলিত অংশগ্রহণ থাকলে সংক্রমণ কমানে আরও সহজ হবে বলে আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

পরবর্তী

কোম্যানের কৌশলে আরও রক্ষণাত্মক হবে বার্সা

পরবর্তী

কোম্যানের কৌশলে আরও রক্ষণাত্মক হবে বার্সা

করোনাভাইরাস: ফ্রান্সে ফের লাফিয়ে বাড়ছে আক্রান্তের হার

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT