অর্থনীতি

ঢাকা স্কুল অব ইকনোমিকসে রিসার্চ প্রকাশনা উৎসব

ঢাকা স্কুল অব ইকনোমিকসে রিসার্চ প্রকাশনা উৎসব

ঢাকা স্কুল অব ইকনোমিকসের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এন্ট্রিপিউনারশীপ ডেভলপমেন্টের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে উদ্যোক্তা অর্থনীতির রিসার্চ মনোগ্রাফের প্রকাশনা উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়।

উক্ত রিসার্চ মনোগ্রাফটি সম্পাদনা করেছেন উদ্যোক্তা অর্থনীতির প্রোগ্রাম কোর্ডিনেটর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন রপ্তানিকারক সমিতির (ইএবি) সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম মোহাম্মদ হাতেম, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ারা আজম এবং অস্ট্রোলিয়ার  গ্রীফিথ বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, কর্মমুখী ও সৃজনশীল শিক্ষা এবং বেকারত্ব ঘোচানোর লক্ষ্যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট বিভাগ চালু করা হয়েছে।

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী  দেশে উদ্যোক্তা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান।

বিষয়:ড. কাজী খলীকুজ্জমান আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…