চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র জালিয়াতি, প্রযুক্তিপণ্য উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

ভুয়া প্রবেশপত্র দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ায় এক শিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত; তার এক সহযোগীকে থানায় সোপর্দ করা হয়। এছাড়াও তাদের কাছে পাওয়া গেছে উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস। 

এছাড়া পরীক্ষায় জালিয়াতির পরিকল্পনার অভিযোগে আগের রাতে আটক করা হয়েছে আরও তিনজনকে। সাজাপ্রাপ্ত শিক্ষার্থীর নাম সঞ্জয় কুমার শাহানী।

শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ে লেকচার থিয়েটার কেন্দ্রের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা তাকে সাজা দেন। পরে সঞ্জয়ের বন্ধু মো. মেহেদীকে শাহবাগ থানায় সোর্পদ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা সাংবাদিকদের বলেন, নকল প্রবেশপত্র দেখিয়ে পরীক্ষা দেওয়ায় পাবিলক পরীক্ষা অপরাধ আইনের ৩ (খ) ধারা অনুযায়ী সঞ্জয় কুমার শাহানীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আর মেহেদীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, সঞ্জয় ৭০৬৬৭৪ রোল নম্বরের প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে আসে। একই নম্বরের প্রবেশপত্র নিয়ে মেহেদী হাসান নামের আরেক পরীক্ষার্থী এলে ওই কক্ষের দায়িত্বরত শিক্ষক দুই জনকে আলাদা আসনে বসিয়ে পরীক্ষা নেন। পরীক্ষা শেষে দুজনকেই আটক করা হয়।

Reneta

পরীক্ষা করে দেখা যায়, সঞ্জয়ের প্রবেশপত্র জাল। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরে কারাদণ্ড দিয়েছে। অন্যজনকে ছেড়ে দিয়েছে।প্রক্টর কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয় জানান, তিনি এবং  মেহেদী হাসান ও মো মেহেদী একই স্কুল ও কলেজে লেখাপড়া করেছেন। কিন্তু মো. মেহেদী এইচএসসি পাস করতে না পারায় এবার ভর্তি পরীক্ষা দিতে পারেনি।

সঞ্জয়ের দাবি, খুলনার এক কম্পিউটার সেন্টারে মো. মেহেদী তার ভর্তি পরীক্ষার ফরম পূরণ করে দিয়েছিলেন। কিন্তু পরীক্ষার হলে এসে তিনি দেখেন, আরেক মেহেদীর সঙ্গে তার রোল নম্বর মিলে গেছে।

সঞ্জয়ের বক্তব্য শুনে তার বন্ধু মো. মেহেদীকেও ফোন করে প্রক্টর অফিসে ডেকে আনা হয়।জিজ্ঞাসাবাদে মো. মেহেদী বলেন, এক কম্পিউটার সেন্টারে তিনি ফরম পূরণের জন্য টাকা দিয়েছিলেন। পরে সেখান থেকেই প্রবেশপত্র সংগ্রহ করে সঞ্জয়কে দেন।

এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির পরিকল্পনার অভিযোগে আগের রাতে তিনজনকে আটক করেছে গেয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে পরীক্ষার হলে; যোগাযোগ করার জন্য অত্যাধুনিক কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে প্রক্টর আমজাদ আলী জানান।

তিনি জানান, আটক তিনজনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী রয়েছেন, যার নাম বিজয়। বাকি দুজন ভর্তি পরীক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে পশ্চিম রাজাবাজার থেকে প্রথমে বিজয়কে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে বাকি দুজনকে আটক করে গেয়েন্দা পুলিশ।

অধ্যাপক আমজাদ আলী বলেন, তাদের কাছে পাওয়া ডিভাইসগুলো দেখতে এটিএম কার্ডের মতো। এর সঙ্গে কানে ব্যবহারের জন্য সুক্ষ্ম ডিভাইস ছিল, যা দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসেই বাইরে থেকে তথ্য পেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT