রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল যুবায়ের গুলিবিদ্ধ হয়েছে।  শনিবার রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ের কাছে ব্যক্তিগত একটি গাড়ি থেকে তাকে গুলি করা হয়।

বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পুলিশ জানায়, পলাশী মোড়ের কাছে চা খেয়ে মোটর সাইকেলে করে হলের দিকে ফিরছিল যুবায়ের, তার সঙ্গে ছিলো মুহসিন হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাবেক সভাপতি। একটি ব্যক্তিগত গাড়ি থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে মোটর সাইকেলের পেছনে থাকা যুবায়ের গুলিবিদ্ধ হয়।

কারা কী কারণে এ হামলা চালিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ। ব্যক্তিগত ওই গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

বিষয়:গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…