ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে যৌন নিপীড়ন বিরোধী কনসার্ট

নারীদের উপর যৌন নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে ‘যৌন নিপীড়ন বিরোধী কনসার্ট’ আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে। যৌন নিপীড়ন বিরোধী কনসার্ট আয়োজক কমিটি এই আয়োজন করেছে।
কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, শিরোনামহীন, মাকসুদ ও ঢাকা, জলের গান, শহরতলী, সমগীত, সহজিয়া, বাউল এক্সপ্রেস, চিরকূট, মাদল, জাগরণ ও পথের দল।
এছাড়াও গান পরিবেশন করবেন কৃষ্ণকলি, কফিল আহমেদ, কোনাল, মোবাশ্বের চৌধুরি (ওল্ড স্কুল), শায়ান, সভ্যতা, সানি ও ভব।
সম্প্রতি ঘটে যাওয়া নারীদের উপর যৌন নিপীড়নের প্রতিবাদে কনসার্টটি অায়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






