চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যানজটে আটকা বিক্ষুব্ধ যাত্রীদের হামলার শিকার কর্তব্যরত কয়েকজন সাংবাদিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ন ১১, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইল-মুসলিম উদ্দিন আহমেদ-হামলার শিকার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ ও ক্যামেরাপার্সন আরিফুল ইসলামসহ কর্তব্যরত কয়েকজন সাংবাদিক যানজটে আটকা বিক্ষুব্ধ যাত্রীদের হামলার শিকার হয়েছেন।

রবিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

মারধরে আরিফুল ইসলাম আহত হয়েছেন। ভেঙে গেছে টেলিভিশনে সরাসরি সম্প্রচারে ব্যবহৃত প্রায় অর্ধলক্ষ টাকার সরঞ্জাম। এছাড়া দু’জন সংবাদকর্মীর সঙ্গে থাকা সব অর্থ কেড়ে নেয় হামলাকারীরা।

চ্যানেল আই অনলাইনকে মুসলিম উদ্দিন জানান, সিরাজগঞ্জের দুই লেন বিশিষ্ট মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা থাকার কারণে ঈদে ঘরমুখো মানুষদের নিয়ে আসা অতিরিক্ত সংখ্যক যানবাহনের ভিড়ে সেখানে তীব্র যানজট। ভয়াবহ জ্যামের দুর্ভোগে প্রচণ্ড বিক্ষুব্ধ রাস্তায় আটকে থাকা যাত্রীরা। ভয়ে কোনো পুলিশ সদস্য রাস্তায় নেই। তারা নিরাপদ দূরত্বে অবস্থান করছে। পুলিশ ভয়ে যেখানে নিরাপদ দূরত্বে সেখানে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। মানুষের দুর্ভোগ তুলে ধরছি। উল্টো তারা আমাদের উপর হামলা করল!’

হামলা সম্পর্কে চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি জানান, ‘আমাকে অফিস থেকে বলা হয়েছিল লাইভ দিতে হবে। আমি সকাল সাড়ে ৮টার দিকে স্পটে। আমার নিয়মিত ক্যামেরাম্যান মাসুদ রানা অসুস্থ থাকায় আরিফুল ইসলাম নামের অন্য একজনকে নিয়ে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় গিয়েছিলাম। সম্ভবত কারিগরি কিছু ত্রুটির কারণে আমার লাইভ বাতিল করা হয় ৯টা ৫ মিনিটে। এরপরই যাত্রীরা ক্ষেপে যায়।’

মুসলিম উদ্দিন বলেন, যাত্রীরা ক্ষেপে গিয়ে  হইচই করে অভিযোগ করতে থাকে, গণমাধ্যম কর্মীরা সবসময় সরকারের জয়গান গায়। ওই সময় এই দুর্ভোগের জন্য তারা সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়ী করেও রোষ প্রকাশ করতে থাকে। এমন সময় হঠাৎ করে একদল লোক ক্যামেরা ও লাইভের সরঞ্জামসহ দাঁড়িয়ে থাকা আরিফুলের ওপর হামলা করে তাকে মারধর শুরু করে।

Reneta

তিনি জানান, তাকে মারধর না করা হলেও তার সঙ্গে মানিব্যাগে থাকা সব টাকা ছিনিয়ে নেয় কয়েকজন। তার মোটরসাইকেলটিও পুড়িয়ে দেয়ার চেষ্টা করা হলে ওই সময় স্থানীয় এক পরিচিত ব্যক্তির সহায়তায় এ যাত্রায় রক্ষা পান তারা।

‘এর আগেই অবশ্য আমি সেখান থেকে চলে আসতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি প্রতিকূলে ছিল। চলে এলেও হামলা হবে, আবার থাকলেও হামলা হবে, এতটাই বিক্ষুব্ধ ছিল লোকজন।’

তিনি আরও জানান, কাছাকাছি সময়ে আরও কয়েকটি টিভি চ্যানেলের সংবাদকর্মীরা যানজট পরিস্থিতি কাভার করতে গিয়ে একই ধরনের হামলার শিকার হয়েছেন।

‘সময় টিভির কাদির তালুকদারকে ধাওয়া করেছে একদল। ইন্ডিপেনডেন্টের মামুনুর রহমান মিয়াকে একঘণ্টা আটকে রাখা হয়েছিল। আরও কয়েকজনও এ পরিস্থিতির শিকার।’ তারা রাবনা থেকে এলেঙ্গা যাওয়ার পথে একেকজন একেক স্থানে হামলার মুখে পড়েছিলেন বলে জানান চ্যানেল আইয়ের এ প্রতিনিধি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদে ঘরমুখো মানুষঈদে ঘরে ফেরাটাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT