চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণবঙ্গমুখী নৌরুটে ঘরমুখো মানুষের চাপ কমেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ
A A
শিমুলিয়া-কাঁঠালবাড়ি-ফেরি-নৌরুটে ঘরে ফেরা মানুষ

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ কমে গেছে।

রোববার সকাল থেকেই এ নৌ-রুটে ১৭টি ফেরি স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডাবিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।

নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ‘শিমুলিয়া ঘাট পার হওয়ার অপেক্ষায় মাত্র শতাধিক গাড়ি রয়েছে, তবে এর মধ্যে প্রাইভেট কারের সংখ্যাই বেশি। তবে সকাল থেকে আবহাওয়া ফেরি চলাচলের জন উপযোগী রয়েছে। এরকম পরিস্থিতি থাকলে ফেরি চলাচলে কোনো সমস্যা থাকবে না ও গাড়ির চাপ থাকলেও কমে আসবে। আবহাওয়া অনুকূলে এবং ফেরিগুলো সব সচল থাকায় পারাপারের অপেক্ষায় থাকা গাড়িগুলোকে আমরা দ্রত পার করতে সক্ষম হয়েছি।’

বিআইডবিউটিএ-এর শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, সকাল থেকে লঞ্চঘাট ও সি-বোট ঘাটে যাত্রীদের কিছুটা চাপ দেখা গেছে। ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করে থাকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে। শিমুলিয়া ঘাট থেকে ৮৭ টি লঞ্চ ও প্রায় ৩০০ শতাধিক সি-বোট দিয়ে যাত্রী পারাপার করছে।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক হেলাল উদ্দিন জানান, ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ শতাধিক সদস্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদে ঘরমুখো মানুষঈদে ঘরে ফেরাশিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT