অপরাধ

পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১

পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এসময় ছিনতাইকারীরা শফিকুলের সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বুধবার ভোর ৫টার দিকে পুরান ঢাকায় এই এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় শফিকুলকে রিকশাচালক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। তিনি বর্তমানে ঢামেক’র জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শফিকুলের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর থেকে তিনি বুধবার ভোরে ঢাকায় আসেন। এসময় তিনি সায়েদাবাদ থেকে রিকশাযোগে বকশীবাজার তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন।

পুরান ঢাকার তাঁতীবাজার পৌঁছালে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী পথরোধ করে শফিকুলের সঙ্গে থাকা জিনিসপত্র ও টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে।

এসময় বাধা দিলে ছিনতাইকারীরা শফিকুলের পেটে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিষয়:ছিনতাই রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…