ক্রিকেট

ঢাকা-কুমিল্লার ম্যাচও মাঠে গড়াল না

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশাল-সিলেট ম্যাচের পর কুমিল্লা-ঢাকার ম্যাচও হতে দিল না অসময়ের বৃষ্টি। বিপিএলে এমন ঘটনা এই প্রথমবার। চার দল পেয়েছে একটি করে পয়েন্ট।

ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের মধ্যকার দুপুরের ম্যাচটি বিকেলে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি। তার আগে বৃষ্টি থামায় খেলা মাঠে গড়ানোর আশা জাগে।

তবে টসের আগে আবারও হানা দেয় বৃষ্টি। টিপটিপ বৃষ্টি বিরামহীন ঝরতে থাকায় রাত ৮টা ৪০ মিনিটে দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়াল। বিপিএলে শনিবার ও রোববার খেলা নেই। সোমবার শুরু হবে সিলেট পর্ব। সেখানে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ।

বিষয়:কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২ বৃষ্টি সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…