চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ‘কনজুরিং’ সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

ভূত আছে কি নেই তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে মানুষ ভয় পেতে ভালোবাসে- এ কথা বলেন মনোবিজ্ঞানীরাও। ভয়ে দু’হাত দিয়ে চোখ ঢেকে ফেললেও আঙুলের ফাঁক দিয়ে সাংঘাতিক দৃশ্যটা দেখতেও যেন ভুল করে না। তাই তো তাবৎ বিশ্বে সিনেমাপ্রেমীদের কাছে ভৌতিক ছবির এত জনপ্রিয়তা।

দুই বছর আগে মুক্তি পাওয়া ‘দ্য কনজুরিং ২’ ছবির অভিজ্ঞতা দর্শকদের ভুলে যাওয়ার কথা নয়। সেই রোমহর্ষক দৃশ্যগুলো মনে করলে অনেকেই আঁৎকে উঠবেন এখনো। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া ছবিটি আলোড়ন সৃষ্টি করেছিলো বক্স অফিসেও। এরপর থেকে শুরু হয় সিরিজের পরবর্তী ছবি নিয়ে আলোচনা। যার পারদ ক্রমশ উপরে উঠেছে নতুন ছবি মুক্তির ঘোষণায়।

‘দ্য কনজুরিং ২’-এর সেই সন্ন্যাসীকে মনে আছে নিশ্চয়ই। লরেনের চোখের সামনে বারবার যে চলে আসতো। সেই ভালাককে নিয়েই এবার গোটা একটা ছবি। ‘কনজুরিং’ ফ্রাঞ্চাইজির নতুন এ ছবির নাম ‘দ্য নান’।

আগামী ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে।

সন্ন্যাসিদের নিয়ে এতদিন যে ধরনের ছবি দেখেছেন দর্শক সেই অভিজ্ঞতা একেবারেই বদলে দিতে পারে ‘দ্য নান’। ‘সিস্টার অ্যাক্ট’, ‘সাউন্ড অব মিউজিক’-এর সন্ন্যাসিদের মতো ইনি একেবারেই নন। ‘কনজুরিং’, ‘অ্যানাবেল’-এসবের উৎসের আগে ভালাকের জন্ম। কীভাবে সৃষ্টি হয়েছিলো এই ভৌতিক চরিত্রটি? সেটাই ছবিটিতে দেখিয়েছেন পরিচালক করিন হার্ডি।

ছবির টিজার দেখার পর থেকে দর্শকমহলে আলোচনা এখন তুঙ্গে। ‘কনজুরিং’ সিরিজের এই গা ছমছমে ভিডিওর পরতে পরতে দানা বেঁধেছে রহস্য। দেখানো হয়েছে রোমানিয়াতে এক যুবতী সন্ন্যাসিনীর মৃত্যুর তদন্তে নেমেছেন সিস্টার আইরিন ও ফাদার বার্ক। আর সেই তদন্তের স্বার্থে আইরিন নিজের বয়ান দিচ্ছিলেন। জানাচ্ছিলেন তিনি কী দেখেছেন। তার বর্ণনা রীতিমত গায়ে কাঁটা লাগাতে বাধ্য।

Reneta

‘কনজুরিং’ সিরিজের পঞ্চম ছবি ‘নান’ উস্কে দিয়েছে ছবির পূর্ববর্তী সিরিজের নান-এর চরিত্রটিকে। যাকে ঘিরে রহস্য দানা বেঁধেছিল ‘কনজুরিং ২’ ছবিতে। আদিভৌতিক এক রহস্যে মোড়া ‘নান’, ‘কনজুরিং’ সিরিজের এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ানক ছবি বলে দাবি নির্মাতাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনজুরিংভৌতিকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT