বিনোদন

ঢাকায় আসছেন কারিনা

ঢাকায় আসছেন কারিনা

বলিউউ নায়িকাদের আনাগোনা বাংলাদেশে লেগেই থাকে। দীপিকা পাডুকোণ থেকে শুরু করে সুস্মিতা সেন পর্যন্ত ঢাকার দর্শকদের মন মাতিয়েছেন। এবার সেই তালিকায় প্রথমবারের মতো যোগ হচ্ছেন বলিউডের হার্টথ্রব নায়িকা কারিনা কাপুর খান।

আসছে জানুয়ারিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন বেবো খ্যাত কারিনা। ওয়ান মোর জিরো কম্যুনিকেশনের কনসার্টটির আয়োজন করছে গান বাংলা চ্যানেল।

এর আগে ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত ‘ত্রিদেশীয় বিগ শো’ কনসার্টে কারিনা’র আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসতে পারেনি তিনি। সে হিসেবে এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি।

কনসার্টে কারিনা’র পাশাপাশি বলিউডের আরেক আবেদনময়ী নায়িকা নারগিস ফাখরী ও কণ্ঠশিল্পী বেনী দয়ালও থাকবেন।

বিষয়:কারিনা কাপুর খান নায়িকা বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…