চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাসহ সকল সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে বাংলাদেশ সেনাবাহিনী একযোগে ঢাকাসহ দেশের সকল সেনানিবাসে উদযাপন করে।

আজ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় ১০১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির অনুষ্ঠানমালার সূচনা করা হয়।

বুধবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দিন টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুস্পস্তবক অর্পনকালে আন্তঃবাহিনী অনার গার্ড প্রদান করা হয়।

জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপনে সেনাবাহিনীর সকল স্তরের সামরিক এবং অসামরিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে সকল সেনানিবাসে বিবিধ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ সকল সেনানিবাসের প্রতিটি প্রবেশ পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সুসজ্জিত করা হয়।

Reneta

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা, দেশ গঠনে রাজনৈতিক অবদান ও বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে সকল সেনানিবাসে বর্নাঢ্য র‌্যালি’র আয়োজন করা হয়।

সেনাবাহিনীর সকল ইউনিট, প্রতিষ্ঠান এবং সদর দপ্তরসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এছাড়াও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইনে আলোচনা অনুষ্ঠান, কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ইত্যাদিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ দিনে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সেনানিবাসসমূহের সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরবর্তী প্রজন্মের কাছে মাইলফলক হবে বঙ্গবন্ধুর বায়োপিক

পরবর্তী

‘বঙ্গবন্ধু বাঙালি এবং জাতীয় জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে’

পরবর্তী

‘বঙ্গবন্ধু বাঙালি এবং জাতীয় জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে’

আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT