চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামাবাদে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৪
প্রবাস সংবাদ
A A

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, শিশুদের খেলাধুলা, কেককাটা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, অসমাপ্ত আত্মজীবনী থেকে ‘পাঠ চক্র’ ইত্যাদি আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে হাইকমিশন প্রাঙ্গণ বর্ণাঢ্য ব্যানার, পোস্টার, রঙ্গীণ ফুল ও বেলুনে সুসজ্জিত করা হয়। এসময় হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচকরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির পিতার জীবনের বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরেন।

আলোচনা পর্বে হাইকমিশনার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান। পরে জাতির পিতার আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

হাইকমিশনার শিশু-কিশোরসহ সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানের অংশ হিসেবে বিকেলে শিশু-কিশোররা ব্যানানা রেইস, ব্যালেন্স রেইস, ব্যাকওয়ার্ড রেইস, বল থুয়িং ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল ভিন্ন ভাষাভাষী ৯ জন শিশু-কিশোরের অংশগ্রহণে বঙ্গবন্ধু’র “অসমাপ্ত আত্মজীবনী” থেকে বাংলা, উর্দু ও ইংরেজিতে ‘পাঠ চক্র’।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থিমের ওপর দু’টি এইজ গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল জুনিয়র গ্রুপের জন্য ‘বঙ্গবন্ধু’ আর সিনিয়র গ্রুপের জন্য ‘সোনার বাংলা থেকে স্মার্ট বাংলাদেশ’। সবশেষে সকল শিশুসহ বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরষ্কার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Reneta

হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী, পরিবারবর্গ, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও শিশু- কিশোররা দিনব্যাপী অনুষ্ঠানমালায় অংশ নেন। অনুষ্ঠানে শিশুদের পছন্দের খাবার পরিবেশনসহ ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামাবাদপাকিস্তানবঙ্গবন্ধুবঙ্গবন্ধুর জন্মবার্ষিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT