চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার সিটি নির্বাচন সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
আদালত
A A
সাংবাদিককে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনসহ (ডিএসসিসি) দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত ওয়ার্ডগুলোয় নির্বাচন প্রশ্নে জারি করা রুল দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ইসির করা পৃথক তিনটি লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেন।

আজ আদালতে ইসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও তৌহিদুল ইসলাম। আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। ইসির আবেদনে পক্ষভুক্ত হওয়া বিএনপি প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন।

আজকের আপিল বিভাগের আদেশের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ পূর্বের আদেশ স্থগিত হয়নি।যার ফলে নির্বাচন স্থগিত থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের আকস্মিক মৃত্যুর পর নির্বাচন কমিশন ৯ জানুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে, একই সঙ্গে দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি ওয়ার্ডেও ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু এরপর ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ও নতুন যুক্ত ওয়ার্ডগুলোয় নির্বাচনের বৈধতা নিয়ে দুটি রিট হয়। সে রিটেত শুনানি নিয়ে ১৭ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দিয়ে নির্বাচনের তফসিল কার্যক্রমে ছয় মাসের স্থগিতাদেশ দেন।

Reneta

আর দক্ষিণ সিটির ক্ষেত্রে ঘোষিত তফসিল স্থগিত চেয়ে ডেমরার ভোটার মোজাম্মেল মিয়া একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে গত ১৯ জানুয়ারি হাইকোর্টের অপর একটি বেঞ্চ রুল দিয়ে তফসিলের কার্যক্রম স্থগিত করেন।

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ইসি পৃথক লিভ টু আপিল করেন। আজ সে সে লিভ টু আপিলের নিষ্পত্তি করেশু আপিল বিভাগ আদেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটি নির্বাচন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬

শিশুশ্রম নিরসনে নবায়িত অঙ্গীকার: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পলিত

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT