বাংলাদেশ

ঢাকার চার হাসপাতালে করোনা ভ্যাকসিন কর্মসূচির প্রস্তুতি শুরু

ভ্যাকসিন কর্মসূচি শুরুর সম্ভাব্য তারিখ ২৮ জানুয়ারি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী করোনা ভ্যাকসিনের বোতল ও স্ন্যাক্স হাতে ধরে আছেন, স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামি ২৮ জানুযারি সম্ভাব্য তারিখ ধরে ঢাকায় চারটি হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরুর প্রস্তুতি নিচ্ছে সরকার।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২০-২৫ জন স্বাস্থ্যকর্মীকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে কর্মসূচি শুরুর কথা নিশ্চিত করেছেন স্বাস্থ্য সচিব মো আব্দুল মান্নান।

তিনি জানান: ভ্যাকসিন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতে ঢাকার চারটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এর প্রতিনিধি।

আগামি ২৭ জানুয়ারি করোনার ভ্যাকসিন প্রদান কাজ আনুষ্ঠানিকভাবে অনলাইনে (ভার্চুয়ালি) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস টিকা স্বাস্থ্য সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…