অন্তর্বর্তী সরকারকে ৫ বার টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ
ইউনিসেফের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারকে টিকার স্বল্পতার বিষয়টি জানিয়েছিলেন, যা সংবাদ সম্মেলনে প্রকাশ পায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত ৫ বার চিঠি দিয়ে টিকার স্বল্পতার কথা জানিয়েছিলো ইউনিসেফ। এছাড়া অন্তত ১০টি মিটিংয়ে সরকারি কর্মকর্তাদের একই তথ্য জানানো হয়েছিলো। দুপুরে রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’সব জানান ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। অন্তর্বর্তী সরকার ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তন আনায় সময়মতো দেশে টিকা আসেনি উল্লেখ করে ইউনিসেফ প্রতিনিধি বলেন, হামের প্রভাব ও টিকা ক্রয় নিয়ে প্রয়োজনে সরকারের তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউনিসেফ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





