চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার গণপরিবহনের স্বেচ্ছাচারিতা বন্ধ হবে কবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:১৭ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A

ঢাকার গণপরিবহনের চিত্র দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে অত্যন্ত বেমানান। একদিকে মেট্রোরেলের উন্নয়ন কর্মকাণ্ড ও রাস্তার উন্নয়ন কর্মকাণ্ড চলছে, আরেকদিকে ঢাকায় চলা বেশির ভাগ বাস-মিনিবাস বাইরে থেকে দেখতে রংচটা ও লক্কড়ঝক্কড়। পেছনের লাইট-ইন্ডিকেটর নেই। ভেতরে আসনের তেল চিটচিটে আচ্ছাদনে যে কারও গা গুলিয়ে আসবে। দাঁড়িয়ে যেতে হয় গাদাগাদি করে।

এসব নিয়ে নানা সময়ে গণমাধ্যমে সংবাদ হয়েছে, এখনও হচ্ছে। তবে শুধু বেসরকারি পরিবহন নয়, রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি বাসের দশাও পরিবর্তন হয়নি। এতে প্রতীয়মাণ হয় যে, ঢাকার বাস চলাচলের অনুমোদন থেকে এর পরিচালনা পদ্ধতি—সব ক্ষেত্রেই বড় ধরনের গলদ আছে।

এটা অস্বীকার করার উপায় নেই যে, রাজনৈতিক প্রভাব থাকলে যে কেউ কোম্পানি খুলে যেকোন পথে বাস নামাতে পারেন। এরপর কোম্পানির উদ্যোক্তারা শুরু করেন চাঁদাবাজি। মালিক চুক্তিতে চালক-শ্রমিকদের হাতে বাস ছেড়ে দেন। তারা বেশি টাকার আশায় রাস্তায় অন্য বাসের সঙ্গে রেষারেষি করেন। ফলে নতুন বাসও কয়েক মাসের মধ্যে রংচটা হয়ে পড়ছে। একইসাথে সড়কে ঘটে দুর্ঘটনা। এর বলি হয় সাধারণ মানুষ।

এছাড়া সড়ক পরিবহন আইন অনুসারে, বাসে আসন থাকবে ৫২টি, মিনিবাসে ৩০টি। দুটি আসনের হেলান দেওয়া স্থানের দূরত্ব হবে ২৬ ইঞ্চি। কিন্তু ঢাকার পরিবহনমালিকেরা ইচ্ছেমতো আসন বসিয়েছেন। ফলে যাত্রীরা পা সোজা করে বসতে পারেন না। এগুলোর কিছুই মানা হচ্ছে না। এসব অনিয়মের কোনো তদারকি নেই।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হক বাস-ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। পরিকল্পনা অনেক দূর এগিয়েছিল। কিন্তু তার মৃত্যুর পর সেটা আর হালে পানি পায়নি। এখন সর্বশেষ সিদ্ধান্ত, প্রকল্পের জন্য সরকারের কাছে প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা চাওয়া হবে। আগামী এপ্রিলের মধ্যে অন্তত একটি রুটে নতুন পদ্ধতিতে বাস চালু করতে চান ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০০৯ সালে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার করা সমীক্ষা অনুসারে, ঢাকায় দিনে ৫৮ লাখ বারের বেশি যাতায়াত হয় বাস-মিনিবাসে। এ সংখ্যা যান্ত্রিক যানবাহনে যাতায়াতের ৬৭ দশমিক ৪০ শতাংশ। রাজধানীর সব রুটেই প্রচুর যাত্রী আছে। ভাড়াও নির্ধারিত হারের কয়েক গুণ বেশি। তবু ঢাকার বাসের এই করুণ দশা কেন?

Reneta

আমরা মনে করি, এই বিষয়টিতে সরকারের মনোযোগ দেয়া দরকার। মধ্যবিত্ত, উচ্চবিত্তের ঢাকায় সাধারণ মানুষের পরিবহন ব্যবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত ও অসহনীয়। সাধারণ মানুষের এই কষ্টের দিকে নজর দেয়া দরকার। নতুবা সরকারে সকল উন্নয়ন হাস্যকর হয়ে উঠবে। পরিবহন ব্যবস্থা নিয়ে লিখলে অভিযোগ হবে পাহাড় সমান। তার অধিকাংশই সরকারের সদিচ্ছায় সমাধান সম্ভব। আমরা অন্যান্য সমস্যার কথা বলছি না। কারণ সেগুলো সরকারের কয়েকটি নীতি পরিবর্তন ও কঠোর আইন প্রয়োগেই সমাধানের পথ দেখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহণজাইকাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT