কৃষি

ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল সরবরাহ হচ্ছে ঢাকার বাইরে

ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল সরবরাহ হচ্ছে ঢাকার বাইরে

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় এবার কাঁঠালের ফলন ভাল হয়েছে। সেখান থেকে কাঁঠাল সরবরাহ হচ্ছে ঢাকার বাইরেও।

এ বছর সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় কয়েক শ’ বাগানে আশানুরূপ ফলন পাওয়া গেছে কাঁঠালের। মৌসুমের শুরুতেই বাজার দর ভালো হওয়ায় খুশি চাষি ও বাগান মালিক।

চাষি ও ব্যবসায়ীরা জানান, কাঁঠাল দ্রুত পচনশীল হওয়ায় লাভের নিশ্চয়তা থাকে না।

এলাকায় কাঁঠাল বাগান বৃদ্ধিতে নানামুখী সহযোগিতার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

এ অঞ্চলে কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের তাগিদ উপলব্ধি করছে কৃষি বিভাগও।

স্থানীয় বাজারে প্রতিটি কাঁঠাল বিক্রি হচ্ছে ৮০ থেকে একশ’ টাকায়।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:কাঁঠাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…