সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ১৬ মার্চ ঢাকায় আসছেন। ঢাকায় সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এশা আর দুলাইহান ব্রিফিংয়ে জানিয়েছেন, দীর্ঘ ছয় বছর পর কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন। মেগা প্রকল্পে বিনিয়োগ ও দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ দেখানোর পাশাপাশি ঢাকার ব্যবসায়ীদের সৌদি আরবে বিনিয়োগ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।







