ক্রিকেট

ঢাকাতেই থাকলেন তামিম

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল মাঠে প্রস্তুত থাকাকালীন ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু বিপিএলে টাইগার ওপেনার তামিম ইকবালকে দলে টেনেছে ঢাকা। বিসিবি দলটিকে পৃষ্ঠপোষকতা করছে। তারা আগে ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করেছে বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

সোমবার রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফটের প্রথম ডাকে তামিম ইকবালকে দলে নেয় ঢাকা। এ-ক্যাটাগরিতে থাকা তামিমের পারিশ্রমিক ৭০ লাখ টাকা।

ডিরেক্ট সাইনিংয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দল পাননি। ড্রাফটেই ভাগ্য নির্ধারণ হল। গত বছর ঢাকা প্লাটুনে খেলেছিলেন তামিম।

চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি এবং টেস্ট সিরিজে খেলতে পারেননি তামিম। নিউজিল্যান্ড সফরেও দলের সঙ্গে যেতে পারেননি। লম্বা সময় মাঠের বাইরে থাকা তামিম নতুন বছরের জানুয়ারিতে শুরু হতে চলা বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন।

বিষয়:তামিম ইকবাল প্লেয়ার ড্রাফট বঙ্গবন্ধু বিপিএল-২০২২ বরিশাল মাহমুদউল্লাহ মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…