চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাই ছবিতে বিশ্বখ্যাত মডেল আসিফ আজিম, নায়িকা পূজা

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৬:১১ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

‘গলি ম্যায় চান্দ নিকলা’ নামের হিন্দি সিনেমা দিয়ে শুরু। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি। তবে তার আগেই এবার ঢাকাই ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন বিশ্বখ্যাত মডেল আসিফ আজিম। সব ঠিক থাকলে নির্মাতা অনন্য মামুনের নতুন ছবি ‘সাইকো’-তে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

বিশ্বের প্রভাবশালী মডেলদের একজন আসিফ আজিম। র‌্যাংকিংয়ে এই মুহূর্তে টপ-১০০ মডেলদের একজন। কাজ ও নিজস্ব বিজনেসের প্রয়োজনে বেশির ভাগ সময় মুম্বাইতে থাকেন। এক সপ্তাহের জন্য বর্তমানে তিনি ঢাকায়।

আসিফ আজিমের নায়ক হওয়ার খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র!

মঙ্গলবার সন্ধ্যায় আসিফ আজিম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি বাংলাদেশের সন্তান। নিজের দেশের জন্য আমি এইটুকুন করতে পারলেও গর্বিত থাকবো। সেই হিসেবে শিগগির নতুন কিছু করতে চলেছি। তবে এর আগেই অনন্য মামুন তার একটি সিনেমায় আমাকে অভিনয়ের প্রস্তাব করেছেন। ছবিটির ব্যাপারে মৌখিক কথাবার্তা হয়েছে। আরও কিছুদিন পর হয়তো ছবির বিয়ষটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানাবেন নির্মাতা।

‘বিগ বস সিজন ৭’-এর এই তারকা বলেন, ইন্ডিয়াতে অনেক কাজ করেছি। এবার বাংলাদেশে নিয়মিত কাজ করবো। মুম্বাইতে আমার তিনটি আলাদা আলাদা হাউজ রয়েছে। এবার ঢাকাতেও শাখা নিয়ে আসছি। এটার কাজ চলছে। এখান থেকেও নিয়মিত সিনেমা প্রডিউস করার পরিকল্পনা আছে।

‘সাইকো’ ছবিতে আসিফ আজিমের কাজের ব্যাপারে অনন্য মামুনের সঙ্গে আলাপ করতে চাইলে তিনি চমকে উঠে বলেন, আরও সপ্তাহ খানেক পর এ ব্যাপারে কথা বলবো। ছবি প্রসঙ্গে অনন্য মামুন বলেন, এটি পুরোপুরি অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি। ডিসেম্বরে ঢাকায় শুটিং শুরু হবে। দেশের বাইরেও অনেক কাজ হবে।

Reneta

সূত্রের খবর, ‘সাইকো’ ছবির মাধ্যমে আবারও জাজের বাইরে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরী। তিনি হচ্ছেন আসিফ আজিমের নায়িকা!

এ ব্যাপারে অনন্য মামুন জানান, কয়েকজনের সঙ্গে আলাপ করেছি। এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে ওই সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, প্রায় এক সপ্তাহ আগে পূজা চেরী ‘সাইকো’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এ ব্যাপারে পূজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। জানা যায়, পূজা জাজের ছবি ‘জ্বীন’-এর শুটিং করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনআসিফ আজিমপূজা চেরীবিগ বসমডেললিড বিনোদনহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT