যুক্তরাষ্ট্রের ডালাসের হামলাকারীকে ড্রোন ব্যবহার হত্যা করেছে নিরাপত্তাবাহিনী। যে ঘরে নিজেকে আটকে রেখেছিলেন হামলাকারী সেখানে ড্রোনের মধ্য বিস্ফোরক ঢুকিয়ে তাকে হত্যা করা বলে জানিয়েছেন নিরাপত্তাকর্মীরা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার ডালাসে বিক্ষোভের সময় পাঁচ পুলিশ সদস্যকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করে কৃষ্ণাঙ্গ যুবক মিকাহ জেভিয়ার জনসন।
অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে পুলিশের এই ধরনের ড্রোন অস্ত্র ব্যবহারকে অভূতপূর্ব বলছেন বিশ্লেষকরা। সেই সাথে প্রশ্ন উঠছে কিভাবে স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তারা এরকম উচ্চ প্রযুক্তির অস্ত্র দিয়ে ক্রমবর্ধমানভাবে তাদের অস্ত্রাগার ভরতি করছে।
ডালাসের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন বলেন, ‘যখন আমাদের বিকল্প কোনো কিছু নাই, তখন আমরা সিদ্ধান্ত নিলাম। অন্য কোনো পদ্ধতিতে গেলে আমাদের অফিসাররা বিপদে পড়তো।’
বোমা নিস্কিয় করতে এতোদিন রোবটের ব্যবহার হলেও এই প্রথম হামলাকারী হত্যায় এটি ব্যবহৃত হলো।
রোবটের এরকম নিখুঁত ব্যবহারে বিশ্লেষকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলছেন এই ঘটনার পর যুদ্ধ এলাকাগুলোতেও এই প্রযুক্তি ব্যবহৃত পারে।
মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর হাতে বর্তমানে এই ধরনের ১২ হাজারের বেশি ড্রোন রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।







