চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্যানিয়েল ক্রেগই ‘জেমস বন্ড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
ড্যানিয়েল ক্রেগ

ড্যানিয়েল ক্রেগ

ভক্তদের চমক দেওয়ার মতই খবরটা! জনপ্রিয়তার তুঙ্গে ‘জেমস বন্ড’ সিরিজ। একেবারে অবসরের ঘোষণা দেওয়ার পর আবারও ফিরছেন ড্যানিয়েল ক্রেগ। ফিরছেন ‘জেমস বন্ড’ হয়ে। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের দুর্ধর্ষ গোয়েন্দা জেমস বন্ডের ব্রিফকেস শোভা পাচ্ছে তার হাতেই।

ড্যানিয়েল ক্রেগ আর জেমস বন্ড হচ্ছেন না, এমন ইঙ্গিত অনেক আগে থেকেই শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত নতুন বন্ডের সন্ধান পায়নি পরিচালক। এর আগে ২০১৫ সালে ক্রেগ এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আমার কাঁধে আর বন্ডের বাঁশি থাকবে না। আমার আপাতত বিদায়।’

তবে ড্যানিয়েল ক্রেগকে আবার ফিরিয়ে আনার কৃতিত্বটা নাকি বণ্ড সিরিজের প্রযোজক বারবারা ব্রকলির। তিনিই আরেকটা ছবি করাতে রাজি করিয়েছেন ক্রেগকে।

হলিউডের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, বারবারার সঙ্গে মঞ্চে উইলিয়াম শেকসপিয়রের ‘ওথেলো’ নাটক করতে গিয়ে ড্যানিয়েলের সম্পর্ক ভালো হয়েছে। তাই এবার আরও একটি জেমস বন্ড সিরিজে তার সঙ্গে চুক্তিবদ্ধ হতে রাজি হচ্ছেন ক্রেগ।

এর আগে নতুন ‘জেমস বন্ড’ হিসেবে ৩৪ বছর বয়স্ক জ্যাক হাস্টনকে ভাবা হলেও তাকে অতটা পছন্দ নয় প্রযোজক বারবারার। যদিও ‘বেন-হার’ ছবির মধ্য দিয়ে এরই মধ্যে বেশ নাম কুড়িয়েছেন ৩৪ বছর বয়স্ক জ্যাক।

বিশ্বব্যাপী ‘জেমস বন্ড’ সিরিজের চলচ্চিত্রগুলোর জনপ্রিয়তা আকাশচুম্বী। কাল্পনিক দুর্ধর্ষ গোয়েন্দা এই বন্ডের কাহিনী নিয়ে এ পর্যন্ত দুই ডজন চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেই ১৯৬২ থেকে শুরু করে বিশ্ব চলচ্চিত্র এ পর্যন্ত বন্ড হিসেবে পেয়েছে ছয়জন অভিনেতাকে। এই সিরিজের সর্বশেষ ছবি ‘স্পেক্টার’ মুক্তি পায় ২০১৫ সালের অক্টোবরে। হিন্দুস্তান টাইমস।

‘জেমস বন্ড’ চরিত্রে ড্যানিয়েল ক্রেগ
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস বন্ডড্যানিয়েল ক্রেগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৬ এর আবেদন গ্রহণ শুরু ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬

পাকিস্তানে কোনো প্রতিনিধি না পাঠানোর বার্তা ইরানের

এপ্রিল ১৯, ২০২৬
মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

এপ্রিল ১৯, ২০২৬

তরুণদের শক্তিকে শক্তিশালী করা ছাড়া বাংলাদেশে এখন আর বিকল্প নেই: নাহিদ ইসলাম

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT