চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ভিলিয়ার্স ঝড়ও পারল না পাঞ্জাবকে ঠেকাতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চোটের কারণে খেলা হয়নি দশম আইপিএলের প্রথম দুটি ম্যাচে। তৃতীয় ম্যাচে নেমেই এবি ডি ভিলিয়ার্স জানান দিলেন, ব্যাটের ধার আর আগ্রাসনে ভাটা পড়েনি! কিন্তু তার ঝোড়ো ব্যাটিংও পারেনি বেঙ্গালুরুকে জয় এনে দিতে। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৮ উইকেটে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ইন্দোরে সোমবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে শেন ওয়াটসনকে (১) হারিয়ে শুরু করে বেঙ্গালুরু। দলীয় ১৮ রানের মাথায় ৭ রান করে ফিরে যান আরেক ওপেনার বিষ্ণু বিনোদ।

দুই ওপেনারের পথ ধরে অন্য ব্যাটসম্যানরাও ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শুধু স্রোতের বিপরীতে একাই লড়ে গেছেন ভিলিয়ার্স। ৯ ছয় এবং ৩ চারে ৪৬ বলে ৮৯ রানের তাণ্ডব চালিয়েছেন। এই প্রোটিয়া ব্যাটসম্যান অপরাজিত থেকে দলকে এনে দিয়েছেন ১৪৮ রানের পুঁজি। বাকিদের মধ্যে মানদীপ সিং করেছেন ২৮ রান।

মাঝারি সংগ্রহ তাড়া করতে নেমে লক্ষ্যকে মামুলি বানিয়ে ফেলেন গ্লেন ম্যাক্সওয়েল ও হাশিম আমলা। তার আগে প্রথম উইকেট জুটিতে দুই উদ্বোধনী আমলা এবং মানান বোহরা তুলেছেন ৬২ রান। ২১ বলে ৩৪ রানে ফেরেন বোহরা।

আর ৩৮ বলে ৫৮ রান করে একপ্রান্ত আগলে রাখেন আমলা। ৪ চার ও ৩ ছয়ের ইনিংস তার। অন্যপ্রান্তে ২২ বলে ৪ ছয় এবং ৩ চারে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অধিনায়ক ম্যাক্সওয়েল। আমলাকে নিয়ে ৩৩ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে পাঞ্জাবকে জয়ের নোঙরে ভেড়ান এই অজি তারকা।

ম্যাচ সেরা হয়েছেন ৪ ওভারে মাত্র ১২ রানে ১ উইকেট পাওয়া পাঞ্জাবের অক্সার প্যাটেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT