চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চ মাতালেন শাকিব-নুসরাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ১৩ ফেব্রুয়ারি। রাজারবাগ পুলিশ লাইনে ওইদিন সকাল থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যরা। সন্ধ্যায় ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীর ওই আয়োজনে মঞ্চ মাত করেন চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

রাত নয়টা নাগাদ শাকিব খান পুরোপুরি ‘ডন’ রুপে মঞ্চে আসেন। এরপর সম্রাট গানে পারফর্ম করেন। শাকিব যখন মঞ্চে ওঠেন উপস্থিত হাজারও পুলিশ সদস্য ও কর্মকর্তারা করতালিতে পুরো অনুষ্ঠান মুখরিত করে তোলেন। তারপর শাকিবের সঙ্গে মঞ্চে যোগ দেন নুসরাত ফারিয়া। তারা একে একে চারটি গানের একসঙ্গে পারফর্ম করেন।

Banglabid

এরমধ্যে একটি গান ছিল শাকিব-ফারিয়া জুটির মুক্তির অপেক্ষায় থাকা ‘শাহেনশাহ’ ছবির। তাদের এই পরিবেশনার কোরিওগ্রাফি করেন তানজিল আলম। চ্যানেল আই অনলাইনকে তিনি এ তথ্য জানান। বলেন, শাকিব খান, ফারিয়ার সঙ্গে নাচে সঙ্গ দিয়েছে তার ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যরা।

রুপালী পর্দা ব্যতীত ধরা ছোঁয়ার বাইরে থাকেন শাকিব খান। তারকা ইমেজ বজায় রাখতে খুব বেশি মঞ্চেও পারফর্ম করেন না ‘ভাইজান’। বাংলাদেশের অন্য চিত্রতারকাদের থেকে এখানে শাকিব খান একেবারেই আলাদা। অনেকদিন পর মঞ্চে পারফর্ম করলেন ঢাকাই ছবির এই ‘সুপার হিরো’।

Reneta

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘যে মানুষগুলো সবসময় আমাদের নিরাপত্তায় নিয়োজিত থাকেন, তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করেছি বলেই সেখানে গিয়েছি। তাদের আথিতেয়তা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।’

শাকিব খান, নুসরাত ফারিয়া ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও পারফর্ম করেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা তমা মির্জা।

গান গেয়ে মঞ্চ মাতান ইমরান, পারভেজ ও ঐশী। এই অনুষ্ঠানটি স্বার্থক করতে সহযোগিতা করেন কণ্ঠশিল্পী তাপস। উপস্থাপনায় ছিলেন জয় ও শান্তা।

পুলিশের এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন ও বাংলাদেশ পুলিশ’এর ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, বিদেশী কূটনৈতিকবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, ঢাকাস্থ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সুশীল সমাজ, ব্যবসায়ী, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা মেট্রোপলিটন পুলিশতানজিল আলমনুসরাত ফারিয়ালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

জম্বি কোষ ধ্বংস নয়, নিয়ন্ত্রণেই ভবিষ্যতের চিকিৎসা

আগস্ট ১৬, ২০২৬

লালমনিরহাটে আমন ধান রোপণের ধুম, ভালো ফলনের আশা

আগস্ট ১৬, ২০২৬

নিজস্ব একাডেমি ও মাঠ নিয়ে বাফুফের আক্ষেপ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আগস্ট ১৬, ২০২৬

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT